1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড

আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কয়েক দিনের টানা বর্ষণে নওগাঁর আত্রাই উপজেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অব্যাহত বৃষ্টিপাতের কারণে আত্রাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে অন্তত ১০ থেকে ১৫টি পরিবার পানিবন্দি হয়ে দুর্ভোগ পোহাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন নিচু এলাকায় বসতবাড়ি, আঙিনা, গ্রামীণ সড়ক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে পানি জমে রয়েছে। দীর্ঘ সময় ধরে পানি আটকে থাকায় অনেক পরিবার স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। রান্নাবান্না, বিশুদ্ধ পানি সংগ্রহ এবং শিশু ও বয়স্কদের চলাচলেও চরম ভোগান্তি দেখা দিয়েছে।

এদিকে টানা বর্ষণের কারণে আত্রাই নদীর পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। যদিও এখন পর্যন্ত নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি, তবে পানি ক্রমাগত বাড়তে থাকায় স্থানীয়রা পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হলে দেশের বিভিন্ন নদ-নদীর পানির উচ্চতা আরও বৃদ্ধি পেতে পারে।

পানিবন্দি কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, সামান্য বৃষ্টিতেই উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। দুর্বল ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে পানি দ্রুত নিষ্কাশন হতে পারে না। ফলে প্রতিবছর বর্ষা মৌসুমে একই ধরনের দুর্ভোগের শিকার হতে হয়।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনীয় স্থানে পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিস্থিতির আরও অবনতি হলে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আরও কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে আত্রাই নদীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামান বলেন, “জলাবদ্ধতা নিরসনে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করছি, খুব শিগগিরই সমস্যার সমাধান হবে। একই সঙ্গে উপজেলার কোথাও কেউ এ ধরনের সমস্যায় পড়লে দ্রুত উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :