1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড

আত্রাই নাশকতা মামলায় শ্রমিকলীগের সভাপতি বিপ্লব গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: নওগাঁ জেলার আত্রাই উপজেলায় নাশকতা ও সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা একটি মামলায় হাটকালুপাড়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মো. বিপ্লব হোসেনকে গতকাল (০৩ জুন) আনুমানিক রাত্রি ০৮:৩০ ঘটিকায় গ্রেফতার করে সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

আদালতে দাখিল করা পুলিশি প্রতিবেদনের তথ্য অনুসারে জানা যায়,উপজেলার হাটকালুপাড়া গ্রামের বাসিন্দা মো. বিপুল হোসেন (৫০)-এর বিরুদ্ধে আত্রাই থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের রয়েছে। মামলাটি ২০২৫ সালের ১৭ ডিসেম্বর রুজু করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, আসামি নিজ বাড়িতে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং আদালতে সোপর্দের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন “ছাত্রলীগ,আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের কিছু সদস্য জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অনুষ্ঠান বানচাল, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে লিফলেট, পোস্টার ও বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন।

পুলিশের প্রতিবেদন থেকে আরও জানা যায়, গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় হাটকালুপাড়া ইউনিয়নের বান্দায়খাড়া ব্রিজ এলাকায় কয়েকজন ব্যক্তি সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। এ সময় পুলিশ ঘটনাস্থলে গেলে কয়েকজন পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে সরকারবিরোধী লিফলেট ও পোস্টার উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, মামলার তদন্ত চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে আরও ব্যক্তি জড়িত থাকতে পারেন। এছাড়া, আসামি জামিনে মুক্তি পেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ কারণে মামলার সুষ্ঠু তদন্ত ও নিষ্পত্তির স্বার্থে আসামিকে কারাগারে আটক রাখার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছে।

এ বিষয়টি নিয়ে আত্রাই থানার অফিসাস ইনচার্জ (ওসি) আব্দুল করিম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।পরবর্তীতে তাকে আইনি কার্যাক্রম শেষে আদালতে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :