1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, সন্ধানে ডুবুরি দলের টানা অভিযান ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার

আত্রাই বিজয় দিবসকে কেন্দ্র করে নিষিদ্ধ ও অঘোষিত ছাত্রলীগের মিছিল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক, নাশকতার আশঙ্কা

দ্রুত গ্রেফতারের দাবি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

মো. শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি:আজ ১৬ ডিসেম্বর—মহান বিজয় দিবস। স্বাধীনতার এই গৌরবময় দিনে যখন সারাদেশ শ্রদ্ধা, শান্তি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার কথা, ঠিক তখনই নওগাঁর আত্রাই উপজেলায় নিষিদ্ধ ও অঘোষিত ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে মিছিল করে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে সকাল আনুমানিক ৭টার দিকে আত্রাই উপজেলার ০৮ নং হাটকালুপাড়া ইউনিয়নের নিকটবর্তী বান্দায়খাড়া ব্রিজ এলাকায় আত্রাই উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের প্রায় শতাধিক নেতাকর্মী সংঘবদ্ধ হয়ে মিছিল বের করে।মিছিলে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি,একাধিক মামলার তালিকা ভুক্ত পালাতক আসামী মাহদী মসনদ স্বরূপ।

মিছিলে অংশগ্রহণকারীরা প্রকাশ্যে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক স্লোগান দেয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—
“শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”,
“শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে”,
“এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে”—সহ একাধিক উত্তেজক স্লোগান।

নিষিদ্ধ সংগঠনের প্রকাশ্য তৎপরতায় জনমনে ভয়

স্থানীয় বাসিন্দারা বলছেন, এই মিছিল শুধু আইন লঙ্ঘন নয়, এটি সরাসরি জননিরাপত্তার জন্য হুমকি। বিশেষ করে ঢাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণের ঘটনার পর সারাদেশে যে উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে, তার মধ্যেই আত্রাইয়ে এমন প্রকাশ্য মিছিল জনমনে ভয় আরও বাড়িয়ে দিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, আত্রাই উপজেলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এখনো সক্রিয়ভাবে ঘোরাফেরা করছে এবং যেকোনো সময় বড় ধরনের নাশকতা ঘটাতে পারে—এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ ও হতাশা

স্থানীয় অনেক সচেতন নাগরিক ও রাজনৈতিক বিশ্লেষকের অভিযোগ, গত ৫ আগস্টের পর থেকে আত্রাই উপজেলায় আওয়ামী লীগের বড় কোনো পদধারী নেতাকর্মীকে কার্যকরভাবে গ্রেফতার করা হয়নি।
যাদের গ্রেফতার করা হয়েছে, তারা সবাই তুলনামূলকভাবে ক্ষুদ্র বা প্রান্তিক পর্যায়ের কর্মী। অথচ প্রভাবশালী নেতারা এখনো প্রকাশ্যে উপজেলায় আসছেন, প্রশাসনের সঙ্গে বৈঠক করছেন, এমনকি মিছিলও করছেন—যা সাধারণ মানুষের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে।

তাদের ভাষায়,

“আইন যদি সবার জন্য সমান না হয়, তাহলে অপরাধীরা আরও বেপরোয়া হবে।”

দ্রুত গ্রেফতারের জোর দাবি

এলাকাবাসী অবিলম্বে এই মিছিলে জড়িত নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের চিহ্নিত করে গ্রেফতার এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

পুলিশের বক্তব্য

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম বলেন,

“আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পাশাপাশি সিভিল টিমও মোতায়েন করা হয়েছে। যারা মিছিলে অংশগ্রহণ করেছে, তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে আমাদের অভিযান চলমান রয়েছে এবং দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।”

প্রশ্ন থেকেই যাচ্ছে

তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এত বড় একটি মিছিল কীভাবে প্রকাশ্যে সংঘটিত হলো?
এবং প্রশাসনের এই অভিযান কতটা কার্যকর হবে, নাকি এটি আবারও লোক দেখানো পদক্ষেপে সীমাবদ্ধ থাকবে?

এখন আত্রাইবাসীর একটাই প্রত্যাশা—
ভয় নয়, নিরাপত্তা।
দাবি নয়, কার্যকর ব্যবস্থা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :