1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
এলজিইডি ময়মনসিংহ সমাচার নির্বাহী প্রকৌশলী সালমান রহমান গিলে খাচ্ছে এলজিইডি রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ির গতিরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের সহায়তায় উদ্ধার আত্রাই মাদকের বিরুদ্ধে এমপি রেজুর জিরো টলারেন্স ঘোষণার পরদিনই ৩৫০ পিচ এম্পুল ইনজেকশন সহ আটক-০১ মুকসুদপুরে ছাত্রলীগ নেতা নেওয়াজ গ্রেফতার: রাজনৈতিক প্রতিহিংসার দাবি পরিবারের নওগাঁ সদর উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমে গতি আনতে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত আত্রাইয়ের দমদত্তবাড়ী গ্রামের জলিল: দিনমজুর থেকে শত কোটি টাকার সম্পদের মালিক, জনমনে প্রশ্নের ঝড় ২৮২৩ ভোট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হলেন কোষাধ্যক্ষ জিয়াউর রহমান আত্রাই ইউপি ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, টিডিআরের দায়িত্বে বহিরাগত! আগুনে পুড়ে ছাই স্বপ্ন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে আর্থিক সহায়তা নিয়ে মেয়র প্রার্থী খোরশেদ আলম মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হয়রানির প্রতিবাদে আত্রাইয়ে মানববন্ধন, ক্ষোভে ফুঁসে উঠলেন ফারিয়া নেতারা

আত্রাই মাদকের বিরুদ্ধে এমপি রেজুর জিরো টলারেন্স ঘোষণার পরদিনই ৩৫০ পিচ এম্পুল ইনজেকশন সহ আটক-০১

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দেওয়ার পরদিনই আত্রাই উপজেলায় ৩৫০ পিচ নেশাজাতীয় এম্পুল ইনজেকশনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২০ মে) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার ভরতেঁতুলিয়া পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন গান্ধী চত্বরের দক্ষিণ পাশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. কাওছার হোসেন (২৪)। স্থানীয়ভাবে তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, আটককৃত ব্যক্তির কাছ থেকে ৩৫০ পিচ নেশাজাতীয় এম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ১৯ হাজার টাকা।

এর আগে (১৯ মে) মঙ্গলবার আত্রাই উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন। তিনি প্রশাসনকে মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়ে বলেন, “আত্রাই-রাণীনগরে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না। মাদকের বিরুদ্ধে প্রশাসনকে সর্বোচ্চ কঠোর হতে হবে।” এমপির এমন ঘোষণার পরদিনই পুলিশের এই অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার হওয়ায় বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

অভিযানে উপস্থিত ছিলেন আত্রাই থানার তদন্ত ওসি মো. ইফতেখার উদ্দিন, এসআই মাহফুজ, এএসআই মামুন (১) ও এএসআই জামাল হোসেন সহ অন্যরা।

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় এম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”

পুলিশ আরও জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মামলায় একজনকেই আসামি করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :