1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল নতুন কুঁড়িতে সফল আত্রাইয়ের কিশোরদের উষ্ণ অভ্যর্থনা, সনদপত্র প্রদান আত্রাই প্রতিবেশীদের রোষানলে অসহায় বাণুর পানিবন্দি জীবন হিলি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি গোলাম রাব্বানী,সাধারণ সম্পাদক সোহেল রানা সংকট অনেক তবুও ৩১ দফার আলোকে সফলতার ট্র্যাকেই তারেক রহমানের সরকার ; পারভেজ মোহাম্মদ চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার, দুদকের মামলায় কারাগারে কামাল আত্রাই জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা,বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ আত্রাই ২০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

আদমপুরে সন্ত্রাসী হামলায় ২ যুবলীগনেতা আহত; ১ জনের অবস্থা আশংকাজনক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ মে, ২০২২

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে সন্ত্রাসীদের শশস্ত্র হামলার শিকার হয়েছেন ২ যুবলীগ নেতা।তার মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় রাতেই কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।ঘটনাটি ঘটেছে আজ ২২ মে রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ বাজারে।
ঘটনার বিবরণে জানা যায়, মধ্যভাগ বাজারের ইউপি সদস্য মনির মিয়ার চা দোকানে বসে আদমপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি জাকারিয়া সহ ৪/৫ জন ছাত্রলীগ ও যুবলীগকর্মী কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের আসন্ন সন্মেলন ও জেলায় সিভি জমাদানের বিষয়ে আলোচনা শেষে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে আদমপুর যুবলীগের অর্থ সম্পাদক রুবেল হোসেন(২৮) ও যুবলীগনেতা
নাজিম উদ্দিন (৩০) মোটরসাইকেল যোগে আদমপুর বাজারে আসার সময় পূর্ শত্রুতার জের ধরে যুবদল নেতা কবির মিয়া(৩৮) এর নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো দা ও লাটিশোটা নিয়ে অর্তকিত শশস্ত্র হামলায় চালায় । এসময় তাদের আর্ত চিৎকারে এলাবাসী ছুটে আসলে সন্ত্রাসীরা গাঁ ঢাকা দেয় ।এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় রুবেল ও নাজিমকে উদ্ধার করে কমলগঞ্জ কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভরতি করা হয় । তার মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় রাতেই কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এঘটনায় এলাকায় চাঁপা উত্তেজনা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হামলাকারীদের কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :