1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার আত্রাইয়ে বিশ্বকাপ ফুটবল খেলা শেষে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

মো. শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলার ৬ নম্বর মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন মনিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান এস এম ফারুক বখত্।

জানা গেছে, এসএম ফারুক বখত্ দীর্ঘ প্রায় ৩৮ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ছাত্রজীবনের শুরুতে তিনি জাসদের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীতে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলে যোগ দেন। এরপর থেকেই তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে তিনি মনিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি এবং আত্রাই উপজেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি শিক্ষা ও স্থানীয় সরকারে দায়িত্বশীল ভূমিকার জন্যও তিনি সুপরিচিত। তিনি ২০০৩ সাল থেকে ২০১১ সালের জুন মাস পর্যন্ত টানা মনিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। স্থানীয়দের দাবি, তাঁর দায়িত্বকালে ইউনিয়নের বিভিন্ন সড়ক, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়।

তাঁর দক্ষ নেতৃত্ব ও প্রশাসনিক সফলতার স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি নওগাঁ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন। এ সম্মাননার অংশ হিসেবে তিনি সরকারি খরচে বিদেশ সফরের সুযোগ লাভ করেন।

শিক্ষক হিসেবেও রয়েছে তাঁর দীর্ঘ কর্মজীবন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত পতিসর উচ্চ বিদ্যালয়ে তিনি ১৯৯৫ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করেন। প্রায় তিন দশকের শিক্ষকতা জীবনে অসংখ্য শিক্ষার্থীকে শিক্ষিত করে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।

এসএম ফারুক বখত্ মনিয়ারী ইউনিয়নের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম র. খ. ব. মো. নূরুল হুদা একজন সাবেক শিক্ষক ছিলেন এবং এলাকায় একজন সৎ, শিক্ষানুরাগী ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

চেয়ারম্যান পদপ্রত্যাশী এসএম ফারুক বখত্ বলেন, “আমি দীর্ঘদিন ধরে এই ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করেছি। চেয়ারম্যান থাকাকালে জনগণের সেবা করার সর্বোচ্চ চেষ্টা করেছি। ভবিষ্যতেও যদি দল এবং ইউনিয়নের জনগণ আমাকে দায়িত্ব দেওয়ার সুযোগ দেন, তাহলে সবার মতামতকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, সুশাসনভিত্তিক ও উন্নত মনিয়ারী ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব। শিক্ষা, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা এবং যুবসমাজের কর্মসংস্থানের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, জনগণের ভালোবাসা ও সমর্থনই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি। ব্যক্তিগত স্বার্থ নয়, ইউনিয়নের সার্বিক উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য।”

এদিকে স্থানীয় বাসিন্দাদের অনেকেই মনে করছেন, রাজনৈতিক অভিজ্ঞতা, সাবেক চেয়ারম্যান হিসেবে উন্নয়নমূলক কর্মকাণ্ডের অভিজ্ঞতা এবং দীর্ঘ শিক্ষকতা জীবনের কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এসএম ফারুক বখত্ একজন শক্তিশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিবেচিত হতে পারেন।

তবে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা এবং মনোনয়নপত্র দাখিলের পরই চূড়ান্ত নির্বাচনী চিত্র স্পষ্ট হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :