1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড

এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬

বিশেষ প্রতিনিধি: নওগাঁ সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিদের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো. জাহিদুল ইসলাম ধলু। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সফলতার জন্য কঠোর পরিশ্রম, সততা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের কোনো বিকল্প নেই। তিনি পরীক্ষার্থীদের মনোযোগ সহকারে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে নবীন শিক্ষার্থীদের কলেজ জীবনের প্রতিটি মুহূর্তকে জ্ঞান অর্জন ও আত্মগঠনের কাজে কাজে লাগানোর পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মো. আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনজুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক মো. নূর-আলম সিদ্দিক, সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি রানা এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. জালাল আলম গোল্ডেন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন যুবদলের সদস্য সচিব রুহুম আমিন মুক্তার, ছাত্রদল নেতা শাহজান বাদশাহ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক প্রফেসর জহুরুল কাদের। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, পাশাপাশি দেশপ্রেম, মানবিকতা ও নৈতিক আদর্শে নিজেদের গড়ে তুলতে হবে। তিনি কলেজের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের শুরুতে বিদায়ী এইচএসসি পরীক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের সফলতা কামনা করা হয়। পরে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুলেল অভ্যর্থনার মাধ্যমে কলেজ পরিবারে বরণ করে নেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের আবহ বিরাজ করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠদানই নয়, শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

শেষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানিয়ে এবং নবীনদের সফল শিক্ষাজীবন কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর, সুশৃঙ্খল এবং শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে মুখরিত।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :