1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড

কমলগঞ্জে পাঁচ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ মে, ২০২২

রাজু দত্ত, কমলগঞ্জ ( মৌলভীবাজার ) প্রতিনিধি।।
মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেতৃত্বে শমসেরনগর বাজারে ৫টি প্রতিষ্ঠানে জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে এ জরিমানা আদায় করা হয়। এসময় বাজারের বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ভোজ্য তেলের ডিলার, পাইকারী ব্যবসায়ী ও খুচরা দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে অতিরিক্ত দামে তেল বিক্রয় করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রর্দশন না করা, মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয়, প্যাকেটজাত পণ্যের গাঁয়ে মূল্য, উৎপাদন তারিখ ও মেয়াদের তারিখ উল্লেখ না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসেরনগর বাজারে অবস্থিত মেসার্স আব্দুল করিম ষ্টোরকে ১ হাজার টাকা, আহম্মদ ষ্টোরকে ১ হাজার টাকা, সিটি সেন্টারে অবস্থিত নোহা কসমেটিক্সকে ৫০০ টাকা, ষ্টেশন রোডে অবস্থিত একে শপিং মলকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এছাড়াও অতিরিক্ত দামে ভোজ্য তেল বিক্রয় করার দায়ে পুলিশ কর্মকর্তা মো. হাসিম উদ্দিনের অভিযোগের প্রেক্ষিতে শমশেরনগর বাজারের ভেতর বাজারে অবস্থিত আসিফ ট্রের্ডাসকে ৪ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয় এবং আইন অনুসারে ২৫ শতাংশ এক হাজার তাৎক্ষণিক অভিযোগকারীকে প্রদান করা হয়।

সকল ব্যবসায়ীকে পূর্বের তেল পূর্বের দামেই বিক্রির নির্দেশনা দেওয়া হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সহকারী পরিচালক মো. আল আমিনের উপস্থিতিতে ৭/৮ টি খুচরা দোকানের মজুদকৃত পূর্বের তেল বোতলের গাঁয়ে উল্লেখিত দামে ক্রেতাদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল আমিন জানান, অভিযানে ৫ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।নির্ধাতির মূল্যে ভোজ্যতেলসহ সব ধরণের পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :