1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে রাস্তা বন্ধ করে রাখার অভিযোগ, প্রতিবাদ করায় নারীসহ দুজনকে মারধরের অভিযোগ জাবির উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম আত্রাইয়ে ভূমি অফিসের সহকারী তহশিলদার মোস্তাফিজুরের বিরুদ্ধে পাহাড়সম দুর্নীতির অভিযোগ সাভারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল আশুলিয়ায় জমি দখলের চেষ্টায় ঘর ভাঙচুর, গাছ কাটার অভিযোগ খুলনায় সারের ডিলার নিয়োগে ভয়াবহ জালিয়াতির চেষ্টা; অভিযোগের আঙুল জেলা প্রশাসকের দিকে সাভারে এসআই আলতাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুন গ্রেপ্তার সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপি নেতা রাশেদের নেতৃত্বে সাভারে ব্যাপক গণসংযোগ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

সাভার (ঢাকা) প্রতিনিধি :
বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সাভারে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ব্যাংক টাউন, ঢাকা-আরিচা মহাসড়ক ও আশপাশের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারও নেতাকর্মী অংশ নেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। কর্মসূচির নেতৃত্ব দেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ।
গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা দলীয় লিফলেট বিতরণ করে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির নানা দিক জনগণের কাছে তুলে ধরেন। তারা বলেন, এই ৩১ দফা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, নাগরিক অধিকার রক্ষা ও জনগণের সরকার প্রতিষ্ঠার রূপরেখা।
ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ বলেন,
“জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ৩১ দফা হচ্ছে জনগণের মুক্তির সনদ। আমরা বিশ্বাস করি, জনগণ জেগে উঠেছে। এই আন্দোলন এখন ঘরে ঘরে পৌঁছে গেছে।”
তিনি আরও বলেন,
“আগামী নির্বাচনে বিএনপি জনগণের শক্তিতে জয়ী হবে। আমাদের লক্ষ্য একটাই—গণতান্ত্রিক বাংলাদেশ গড়া। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনে শামিল হতে হবে।”
রাশেদুল আহসান রাশেদ আরো বলেন,
“খুব শিগগিরই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এসে আন্দোলনের নেতৃত্ব দেবেন। আমরা সেই প্রস্তুতি নিয়েই মাঠে আছি।”
সকল ভয়ভীতিকে উপেক্ষা করে বিএনপির এই গণসংযোগে জনগণের বিপুল সাড়া মিলেছে। সাভারে এখন ‘পরিবর্তনের বাতাস’ বইছে—জনগণ চায় একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র।
কর্মসূচি শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে বিভিন্ন ওয়ার্ডে বিভক্ত হয়ে ৩১ দফার প্রচারণা চালান।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,
মোঃ মিজানুর রহমান মিজান যুগ্ম-সাধারণ সম্পাদক সাভার থানা বিএনপি।
মোঃ হাসিবুর রহমান খান যুগ্ম-সাধারণ সম্পাদক ঢাকা জেলা যুবদল।
এ্যাড. আনোয়ার হোসেন সাবেক আইন বিষয়ক সম্পাদক সাভার পৌর বিএনপি।
মোঃ সোবহান মিয়া সাবেক সিঃ যুগ্ন-সাধারণ সম্পাদক সাভার পৌর যুবদল।
রাকিব খন্দকার সিঃ যুগ্ম-সাধারণ সম্পাদক ঢাকা জেলা ছাত্রদল উত্তর।
তারেক মোঃ শাহরিয়ার ইসলাম ড্রিম ২য় যুগ্ন-আহবায়ক ঢাকা জেলা ওলামা দল।
পৌর ছাত্রদলের সিঃ ছাত্রনেতা শহিদুল ইসলাম সোহাগ সহ বিএনপি ও এরঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :