1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড

দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: টানা বর্ষণ ও আত্রাই নদীর পানি বৃদ্ধির প্রভাবে নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, খেলার মাঠসহ নানা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।

শনিবার (১১ জুলাই) উপজেলার ৪ নম্বর পাঁচুপুর ইউনিয়নের জগদাশ খেলার মাঠ ও জগদাশ উচ্চ বিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র সম্পর্কে অবগত হন।

পরিদর্শনকালে ইউএনও মাঠটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে তাদের হাতে একটি ফুটবল তুলে দেন।

জগদাশ উচ্চ বিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন শেষে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, “বিদ্যালয়টি পরিদর্শন করেছি। দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবিলায় বিদ্যালয় কর্তৃপক্ষের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।”

তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং জনদুর্ভোগ কমাতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামোর তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

এদিকে, টানা বর্ষণ ও নদীর পানি বৃদ্ধিজনিত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা, জলাবদ্ধতা নিরসন এবং জরুরি করণীয় নির্ধারণে উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়, যাতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যায়।

স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার তাৎক্ষণিক পরিদর্শন ও দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাসকে স্বাগত জানিয়ে ক্ষতিগ্রস্ত মাঠ, বিদ্যালয় ও অন্যান্য অবকাঠামোর দ্রুত সংস্কার কাজ শুরু করার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :