1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল নতুন কুঁড়িতে সফল আত্রাইয়ের কিশোরদের উষ্ণ অভ্যর্থনা, সনদপত্র প্রদান আত্রাই প্রতিবেশীদের রোষানলে অসহায় বাণুর পানিবন্দি জীবন হিলি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি গোলাম রাব্বানী,সাধারণ সম্পাদক সোহেল রানা সংকট অনেক তবুও ৩১ দফার আলোকে সফলতার ট্র্যাকেই তারেক রহমানের সরকার ; পারভেজ মোহাম্মদ চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার, দুদকের মামলায় কারাগারে কামাল আত্রাই জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা,বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ আত্রাই ২০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

ধামরাইয়ে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ জুলাই, ২০২৩

সাভার প্রতিনিধি :
সাভারের আশুলিয়া থেকে তিন’শ পঞ্চাশ (৩৫০) পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মুন্না হোসেন (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।

এর আগে, গতকাল সোমবার (২৩ জুলাই) রাতে ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মুন্না হোসেন (২৩) ধামরাইয়ের গোয়ারীপাড়া এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. সহিদুল ইসলাম-পিপিএম সঙ্গীয় ফোর্সসহ ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় অভিযান চালিয়ে মুন্না হোসেন নামে ওই ব্যক্তিকে আটক করে। এসময় তার কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ব্যাপারে, ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, গতকাল রাতে আশুলিয়া থানা এলাকা থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে গ্রেফতার দেখানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :