1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আওয়ামী লীগ নেতার করা চাঁদাবাজির মামলায় কারাগারে সাংবাদিক ফাহিম, নেপথ্যে ইউপি চেয়ারম্যানের অনিয়মের খবর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর

ধামরাইয়ে সাবেক মেম্বারের বিরুদ্ধে বর্তমান মেম্বারকে হত্যাচেষ্টার অভিযোগ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

সাভার প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্যকে ছুরিকাঘাত করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য আব্দুল আলীম বুলবুলের (৫২) বিরুদ্ধে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে ধামরাই থানায় অভিযোগ দায়ের করেন আহত ইউপি সদস্যদের ছেলে মোঃ রাসেল আহমেদ। এর আগে রবিবার (১৫ জানুয়ারি) রাতে ধামরাইয়ের বাইসাকান্দা ইউনিয়নের কান্দাপটল এলাকার দুলালের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন-ধামরাইয়ের বাগমারা এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে আব্দুল আলীম বুলবুল (৫২), একই এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম রফিক সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন।

অভিযোগ সূত্রে জানা যায়, ধামরাইয়ের বাইসাকান্দা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গত নির্বাচনে ইউপি সদস্য হিসাবে ফরহাদ হোসেন ও আব্দুল আলিম বুলবুল প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে আব্দুল আলিম বুলবুল পরাজিত হন। পরাজিত হওয়ার পর থেকেই ফরহাদ হোসেনকে হুমকি ধামকিসহ নানাভাবে শত্রুতা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গতকাল ১৫ জানুয়ারি ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় সাবেক মেম্বার আব্দুল আলিম বুলবুল ও তার সহযোগীরা হামলা চালায়। এসময় হত্যার উদ্দেশ্যে বর্তমান মেম্বার ফরহাদ হোসেনের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। পরে স্থানীয়রা তার ডাক-চিৎকার শুনে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

এব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক শিমুল মোল্লা বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর সাথে কথা বলেছি। এব্যাপারে ওসি স্যারকে অবহিত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :