1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর রাজশাহী বিভাগীয় পর্যায়ে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ফাইনালে উঠেছে নওগাঁ জেলার প্রতিনিধিত্বকারী রাণীনগর উপজেলার কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল।

বৃহস্পতিবার অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় জয়পুরহাট জেলার দলকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে ক্ষুদে ফুটবলাররা। পুরো খেলায় কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়রা চমৎকার দলীয় সমন্বয়, আক্রমণভাগের দক্ষতা এবং রক্ষণভাগের দৃঢ়তা প্রদর্শন করে দর্শকদের প্রশংসা কুড়ায়।

আগামীকাল ২৩ মে ২০২৬, শুক্রবার বেলা ২টায় রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে পাবনা জেলার বিপক্ষে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এ খেলাকে ঘিরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এদিকে ফাইনালকে সামনে রেখে ক্ষুদে খেলোয়াড়দের জন্য দোয়া, ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন এলাকাবাসী। তারা আশাবাদ ব্যক্ত করেছেন, কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ফাইনালেও সেরা নৈপুণ্য দেখিয়ে বিভাগীয় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :