1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল নতুন কুঁড়িতে সফল আত্রাইয়ের কিশোরদের উষ্ণ অভ্যর্থনা, সনদপত্র প্রদান আত্রাই প্রতিবেশীদের রোষানলে অসহায় বাণুর পানিবন্দি জীবন হিলি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি গোলাম রাব্বানী,সাধারণ সম্পাদক সোহেল রানা সংকট অনেক তবুও ৩১ দফার আলোকে সফলতার ট্র্যাকেই তারেক রহমানের সরকার ; পারভেজ মোহাম্মদ চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার, দুদকের মামলায় কারাগারে কামাল আত্রাই জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা,বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ আত্রাই ২০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

মানবতার অনন্য দৃষ্টান্ত: প্রবাসী সিরাজের উদ্যোগে আত্রাইয়ে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাই উপজেলার দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার সকাল ১০টা থেকে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে একটি বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্প। সমাজসেবক ও দানবীর প্রবাসী মো. সিরাজুল ইসলাম সিরাজের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ আশপাশের জেলা-উপজেলা থেকে আসা কয়েকশ অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন।

ক্যাম্পে আগত রোগীদের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চোখ পরীক্ষা করা হয়। যাদের ছানি অপারেশনের প্রয়োজন হয়, তাদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা-পরবর্তী পরামর্শ, যাতায়াতের ব্যয় এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীও সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়।

চিকিৎসা নিতে আসা অনেক রোগী জানান, দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগলেও আর্থিক সংকটের কারণে চিকিৎসা করাতে পারেননি। এই ক্যাম্পের মাধ্যমে তারা বিনামূল্যে চিকিৎসা ও ছানি অপারেশনের সুযোগ পেয়ে স্বস্তি প্রকাশ করেন। তারা বলেন, এমন উদ্যোগ দরিদ্র মানুষের জন্য সত্যিই আশীর্বাদ।

জানা যায়, আত্রাই উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর প্রবাসী মো. সিরাজুল ইসলাম সিরাজ দীর্ঘ কয়েক বছর ধরে নিজস্ব অর্থায়নে অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কর্মসূচি পরিচালনা করে আসছেন। তার এ উদ্যোগের ফলে ইতোমধ্যে বহু মানুষ নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন।

সমাজসেবক মো. সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “মানুষের সেবা করাই আমার সবচেয়ে বড় তৃপ্তি। আমাদের সমাজে অনেক অসহায় মানুষ অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত হন। তাদের পাশে দাঁড়ানোর জন্যই এই উদ্যোগ। একজন মানুষ যদি আবার পৃথিবীর আলো দেখতে পারেন, সেটিই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আল্লাহ যতদিন সামর্থ্য দেবেন, ততদিন এই কার্যক্রম অব্যাহত রাখব, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আমি প্রবাসে থাকলেও আমার হৃদয় পড়ে থাকে জন্মভূমির মানুষের কাছে। এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে যতটুকু সম্ভব অবদান রাখতে চাই। সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।”

এলাকার সচেতন মহল জানান, মো. সিরাজুল ইসলাম সিরাজ শুধু চিকিৎসা সেবাই নয়, শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক উন্নয়ন এবং বিভিন্ন মানবিক কর্মকাণ্ডেও নিয়মিত সহযোগিতা করে আসছেন। তার এমন উদ্যোগ সমাজে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

স্থানীয় বাসিন্দারা বলেন, “নিজের অর্থে শত শত গরিব মানুষের চিকিৎসার ব্যবস্থা করা খুবই মহৎ কাজ। সিরাজ ভাইয়ের মতো মানুষ সমাজে খুব কমই আছেন। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি এবং চাই এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকুক।”

আরেকজন এলাকাবাসী বলেন, “বর্তমান সময়ে ব্যক্তিগত উদ্যোগে এত বড় পরিসরে বিনামূল্যে চিকিৎসা, ছানি অপারেশন, ওষুধ এবং যাতায়াতের ব্যবস্থা করা সত্যিই বিরল। তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।”

স্থানীয়দের মতে, সমাজসেবক মো. সিরাজুল ইসলাম সিরাজের এ ধরনের মানবিক উদ্যোগ শুধু অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছে না, বরং সমাজের বিত্তবানদেরও জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :