1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হয়রানির প্রতিবাদে আত্রাইয়ে মানববন্ধন, ক্ষোভে ফুঁসে উঠলেন ফারিয়া নেতারা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:নওগাঁ জেলার আত্রাই উপজেলায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দীর্ঘদিনের হয়রানি, অযৌক্তিক বাধা এবং কর্মক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার প্রতিবাদে সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে পালিত হয়েছে প্রতিবাদী মানববন্ধন।

সোমবার (১১ মে) সকাল ৯টায় নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের আত্রাই বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে উপস্থিত হয়ে অংশগ্রহণকারীরা তাদের পেশাগত দায়িত্ব পালনে প্রতিনিয়ত নানামুখী হয়রানি, অপ্রয়োজনীয় বিধিনিষেধ এবং অসহযোগিতামূলক আচরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা ফারিয়ার সভাপতি মো. রিক্তা হোসেন। এসময় তিনি বলেন, “মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা স্বাস্থ্যখাতের একটি গুরুত্বপূর্ণ অংশ। অথচ মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের নানা ধরনের অযাচিত হয়রানির শিকার হতে হচ্ছে। এটি শুধু আমাদের পেশার জন্যই নয়, সামগ্রিক স্বাস্থ্যসেবার জন্যও হুমকি।”

বক্তারা আরও বলেন, হাসপাতাল ও বিভিন্ন প্রতিষ্ঠানে প্রবেশে অকারণ বাধা, অপেশাদার আচরণ এবং কাজের পরিবেশ সংকুচিত করার নানা প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। এসব সমস্যা দ্রুত সমাধান না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে অংশ নেওয়া প্রতিনিধিরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তাদের ভাষ্য, ন্যায্য অধিকার ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত না হলে দেশের স্বাস্থ্যখাতে এর নেতিবাচক প্রভাব পড়বে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :