1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড

রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ির গতিরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের সহায়তায় উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম বিশেষ প্রতিনিধি:নওগাঁর রাণীনগর উপজেলায় এক কাস্টমস কর্মকর্তার বহনকারী গাড়ির গতিরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরবর্তীতে রাণীনগর ও আত্রাই উপজেলা বিএনপির নেতাকর্মী এবং প্রশাসনের সহযোগিতায় ভুক্তভোগীকে নিরাপদে উদ্ধার করা হয়।

ভুক্তভোগী সারোয়ার হোসেন নয়ন জানান, জমির ধান জোরপূর্বক কর্তন সংক্রান্ত একটি মামলার বিষয়ে নওগাঁ আদালতে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন শেষে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ফেরার পথে সান্তাহার-রাণীনগর মহাসড়কে পৌঁছালে তাদের বহনকারী সিএনজি অটোরিকশার গতিরোধ করা হয়। পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে উঠলে চালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে নিকটবর্তী একটি বাড়িতে আশ্রয় নেন। পরে বিষয়টি স্বজন, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনকে অবহিত করা হলে তারা ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করেন।

তিনি অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে পথরোধ করেন টিএম রাসেল (পিতা-মৃত টিএম কায়কোবাদ), রিয়াদ সোনার (পিতা-মহসিন সোনার), আলম সোনার (পিতা-মৃত আনোয়ার সোনার), আব্দুল সাত্তার সরদার (পিতা-মৃত জসমতুল্লাহ) এবং আব্দুল আলিম (পিতা-আফজালুর রহমান)। অভিযুক্তদের সকলের বাড়ি আত্রাই উপজেলার হিঙ্গুলকান্দী গ্রামে।

ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা তাকে ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি প্রদান করেন। ঘটনাটি তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীদের অবহিত করা হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

সারোয়ার হোসেন নয়ন আরও জানান, বিষয়টি নওগাঁ জেলা পুলিশ সুপারকে অবহিত করা হলে তিনি ঘটনাটিকে গুরুত্ব সহকারে গ্রহণ করেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :