1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
লকডাউন ও নাশকতার প্রতিবাদে সাভারে ছাত্রদলের বিক্ষোভ, নেতৃত্বে ঢাকা জেলা ছাত্রদল সভাপতি তমিজ উদ্দিন কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার পেলেন কবি জিয়া হক নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে সাভারে ঢাকা জেলা ছাত্রদল সভাপতি তমিজ উদ্দিনের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খলা ঠেকাতে রাজপথে মঞ্জুরুল ইসলাম প্রাণিসম্পদ খাতের উৎপাদন ব্যয় কমাতে গবেষণার তাগিদ বিএলআরআইয়ের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শেষ সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন মেয়র পদপ্রার্থী খোরশেদ আলম এসআই কামরুল হাসানের নেতৃত্বে সাভারে ১৭২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সাভারে পৈতৃক জমি দখলচেষ্টা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আশুলিয়ায় ‘শরীফ বায়তুল মামুর’ দরবার শরীফে ২৮তম বাৎসরিক ওরশ অনুষ্ঠিত বিরুলিয়ায় ১৪টি পূজামণ্ডপে অর্থ সহায়তা, নিরাপত্তা নিশ্চিতে বিএনপি নেতা আমির শিরালী

লকডাউন ও নাশকতার প্রতিবাদে সাভারে ছাত্রদলের বিক্ষোভ, নেতৃত্বে ঢাকা জেলা ছাত্রদল সভাপতি তমিজ উদ্দিন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

আনাস বিন তাহের,সাভার প্রতিনিধি :
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ডাকা লকডাউন কর্মসূচি এবং নাশকতা সৃষ্টির প্রতিবাদে ঢাকার সাভারে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের বাইশ মাইল এলাকা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট এলাকায় গিয়ে শেষ হয়।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিনের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পুরো কর্মসূচিতে মোটরসাইকেলের দীর্ঘ বহর নিয়ে মহাসড়কের বিভিন্ন অংশে শোভাযাত্রা করেন তাঁরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, আগামীকাল ১৯ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কেউ সাভারে নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। যারা নাশকতার পরিকল্পনা বা কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।
তিনি বলেন, সাভারে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ছাত্রদলের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবেন। কোনোভাবেই সাধারণ মানুষের জানমালের ক্ষতি কিংবা জনজীবন ব্যাহত হতে দেওয়া হবে না। লকডাউনের নামে সড়কে অরাজকতা সৃষ্টি বা সাধারণ মানুষের চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না।
পোশাকশিল্পে চলমান অস্থিরতা প্রসঙ্গে তমিজ উদ্দিন অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তবে সাধারণ শ্রমিকেরা কোনো নাশকতার সঙ্গে জড়িত নন। শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের বিষয়কে কেন্দ্র করে কেউ যেন রাজনৈতিক স্বার্থ হাসিল কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, গোপালগঞ্জে থানায় হামলার ঘটনায় জড়িত ব্যক্তিরা পার পাবে না। এসব হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।

কর্মসূচিতে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল,সাভার পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তাজ খান নাঈমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কয়েক হাজার মোটরসাইকেলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ শোভাযাত্রাকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কের বাইশ মাইল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা পর্যন্ত ছাত্রদলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :