1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল নতুন কুঁড়িতে সফল আত্রাইয়ের কিশোরদের উষ্ণ অভ্যর্থনা, সনদপত্র প্রদান আত্রাই প্রতিবেশীদের রোষানলে অসহায় বাণুর পানিবন্দি জীবন হিলি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি গোলাম রাব্বানী,সাধারণ সম্পাদক সোহেল রানা সংকট অনেক তবুও ৩১ দফার আলোকে সফলতার ট্র্যাকেই তারেক রহমানের সরকার ; পারভেজ মোহাম্মদ চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার, দুদকের মামলায় কারাগারে কামাল আত্রাই জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা,বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ আত্রাই ২০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

সাঁকো থেকে পরে নাসিরনগরে আপন ভাই-বোনের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাঁশের সাঁকো থেকে পানিতে পড়ে আপন  দুই ভাই-বোনের করুণ মৃত্যু  হয়েছে।
মৃতরা হলেন জিহাদ (১১) ও তাজিয়া (৭)। তারা  আপন দুই ভাই-বোন। 
ঘটনাটি বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে  উপজেলার গোয়ালনগর ইউনিয়নের মাছমা গ্রামে  ঘটেছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত জিহাদ ও তাজিয়া মাছমা গ্রামের মুকুল মিয়ার সন্তান।
মৃতদের স্বজনদের বরাত দিয়ে ওসি হাবিবুল্লাহ সরকার জানান, সকালে গ্রামের একটি মসজিদে আরবী পড়তে যায় জিহাদ ও তাজিয়া। পড়া শেষ করে তারা দুজনে বাড়িতে ফেরার সময় একটি বাঁশের সাঁকো পার হতে গিয়ে প্রথমে জিহাদের বোন তাজিয়া পা পিছলে পানিতে পড়ে যায়। এ সময় বোনকে বাঁচাতে গিয়ে বড়ভাই জিহাদও পানিতে ঝাঁপ দেয়। কিন্তু দুইজনই পানির গভীরে তলিয়ে যায়। পরে খোঁজাখুজি করে প্রতিবেশী লোকজনের সহায়তায় তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ সরকার আরো জানান, কোনো ধরনের অভিযোগ না থাকায় মৃত ভাই-বোন দুজনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :