1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আওয়ামী লীগ নেতার করা চাঁদাবাজির মামলায় কারাগারে সাংবাদিক ফাহিম, নেপথ্যে ইউপি চেয়ারম্যানের অনিয়মের খবর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর

সাভারে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে নৌকা প্রার্থী সাইফুল ইসলামের শোডাউন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

সাভার প্রতিনিধি : সাভারে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে শোভাযাত্রায় নৌকার প্রচারণা নিয়ে চমক সৃষ্টি করলেন ঢাকা-১৯ আসনে মনোনয়নপ্রত্যাশী মুহাম্মদ সাইফুল ইসলাম। এসময় বিভিন্ন স্লোগানে সরকারের উন্নয়ন প্রচারণায় তুলে ধরেন।

শনিবার ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার পল্লীবিদ্যুত এলাকা থেকে শুরু হওয়া কয়েক হাজার মোটরসাইকেল ও যানবাহন নিয়ে এই শোভাযাত্রায় অংশ নেন প্রায় ১০ হাজার নেতাকর্মী।

শোভাযাত্রাটি মহাসড়কের নবীনগর, বিশমাইল, সাভার বাস স্ট্যান্ড ও বলিয়ারপুর হয়ে আবারও একই স্থানে এসে শেষ হয়।

আশুলিয়া থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে এই শোভাযাত্রায় অংশ নেন পাথালিয়া, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ তৃণমূল আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শোভাযাত্রা শেষে আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম সংক্ষিপ্ত এক বক্তব্যে সাংবাদিকদের বলেন বলেন, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেকশই উন্নয়ণের বার্তা নিয়ে শোভাযাত্রা করেছি। হাজার হাজার তৃণমূলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে এই শোভাযাত্রায় অংশ নিয়েছে। এর আগে সাভার-আশুলিয়ায় এত বড় শোভাযাত্রা দেখেনি জনগন। নৌকার পক্ষে আমরা সবাই একসঙ্গে আছি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে দল থেকে মনোনয় দিলে, আমি বিশ্বাস করি যেকোন  প্রার্থীর সাথে লড়ে আমি নৌকার বিজয় ছিনিয়ে আনতে পারবো।
এসময় সাইফুল ইসলাম নৌকাকে উন্নয়নের মার্কা বলেও দাবি করেন। উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন এ দেশের মানুষ নৌকায় আস্থা রেখেছে বলেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :