1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আওয়ামী লীগ নেতার করা চাঁদাবাজির মামলায় কারাগারে সাংবাদিক ফাহিম, নেপথ্যে ইউপি চেয়ারম্যানের অনিয়মের খবর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর

সাভারে প্রবাসীর বাড়িতে স্বর্ণালঙ্কারসহ নগদ ৩ লাখ টাকা চুরির অভিযোগ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

সাভার প্রতিনিধিঃ সাভারের ইমান্দিপুরে দক্ষিণ কুরিয়া প্রবাশী জামাল হোসেনের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। স্টিলের আলমারির তালা কেটে তিন ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ টাকাসহ ফ্রিজে থাকা প্রায় ২০ কেজি গরুর মাংশ ও মাছ সহ বিভিন্ন আসবাবপত্র চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় প্রবাসীর স্ত্রী সামছুন্নাহার বাদী হয়ে বুধবার বিকালে সাভার মডেল থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন।
প্রবাশির স্ত্রী সামছুন্নাহার কালবেলাকে বলেন, আমার শ্বশুর আব্দুল জলিল হাওলাদার (৭৫) অসুস্থ হয়ে পড়লে গত-২৩ তারিখ সকালে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করি।
এসময় আমার বাসার জানালা দরজা কেচিগেট তালাবদ্ধ করে আমরা চিকিৎসার জন্য আমার স্বশুরকে নিয়ে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে যাই। চিকিৎসা শেষে ২৬ তারিখ বিকাল অনুমানিক ০৫.০০ ঘটিকার সময় আমার শ্বশুর সহ আমরা বাসায় এসে দেখি আমাদের বাসার কেচি গেইট সহ দরজার তালা ভাঙ্গা ও বাসার ভিতরের সমস্ত মালামাল এলোমেলো ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে আছে । তখন বাসার ভিতরে খোঁজা খুঁজি করে দেখি আমাদের রান্না ঘরের জানালার গ্রীল কাটা। আমার শ্বশুরের ঘরে থাকা ষ্টীলের আলমিরার লকার
ভাঙ্গা ও ষ্টীলের আলমিরায় থাকা নগদ ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা সহ বিভিন্ন মালামাল নেই।

আমার ধারণা, আমার শ্বশুরের অসুস্থতা জনিত কারনে আমাদের বাসার সকলে বাসার বাইরে থাকার সুযোগে ২৩/১০/২০২২ তারিখ সকাল অনুমানিক ০৮.০০ ঘটিকার পর হতে ২৬/১০/২০২২ তারিখ বিকাল অনুমানিক ০৫.০০ ঘটিকার মধ্যে যে কোন সময় এই চুরির ঘটনা ঘটে।

কালবেলাকে সাভার মডেল থানার এস আই রুবেল মিয়া জানান, ইমান্দিপুরে একটি বাড়িতে চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :