1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আওয়ামী লীগ নেতার করা চাঁদাবাজির মামলায় কারাগারে সাংবাদিক ফাহিম, নেপথ্যে ইউপি চেয়ারম্যানের অনিয়মের খবর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর

সাভারের ভাকুর্তা ইউপি’র ফল উৎসবে বিনামূল্যে ফল বিতরণ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ জুলাই, ২০২৩

হুমায়ুন কবির,সাভার :
“নিয়মিত ফল খেলে সবধরণের পুষ্টি মেলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ সাভারের ভাকুর্তা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফল বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়ছে। গ্রীষ্মকালীন নানা ধরণের ফল বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো এ ফল উৎসব।
ফল বিতরণ উৎসব উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এসময় ওই ইউনিয়নের প্রায় দুই হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামুল্যে ফল বিতরণ করা হয়।

বিতরণ করা রসালো ফলের মধ্যে ছিলো জাতীয় ফল কাঁঠাল,আম,আনারস,পেয়ারা,লটকনসহ নানা ধরণের গ্রীষ্মকালীন ফল। বিনামুল্যে এসব ফল পেয়ে দুস্থ মানুষরা হাসিমুখে বাড়ি ফিরে যায়।
এসময় ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেনের সভাপতিত্বে ফল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম,বনগাঁও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,আমিনবাজার ইউপি চেয়ারম্যান রকিব আহমেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এমন একটি মহৎ কাজের অংশ হতে পেরে নিজের আত্মতৃপ্তির কথা জানিয়েছেন ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন। কালবেলাকে তিনি বলেন আমার ইউনিয়নের যারা মৌসুমী ফল কিনে খেতে পারেন না বিশেষ করে সেইসব সাধারণ হতদরিদ্র জনগোষ্ঠীর কথা চিন্তা করেই আমার এই ব্যতিক্রমী আয়োজন। আমার ইউনিয়ন বাসীর মাঝে নিজ হাতে ফল বিতরণ করতে পেরে সত্যিই আমি খুব আনন্দিত। আমি মনে করি এ ধরনের মানবিক কর্মকাণ্ড বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে হলে উপকৃত হবেন সাধারণ দরিদ্র জনগোষ্ঠী।
এসময় লিয়াকত হোসেন সাংবাদিকদের জানান ভবিষ্যতে তার ইউনিয়নের ভোটারদের ফলের চাহিদা পুরনে গোটা ইউনিয়ন জুড়ে রুপন করবেন লক্ষাদিক বিভিন্ন ফলের চারা।
প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদের উদ্যোগে মৌসুমী বাহারি ফল হাতে পেয়ে সন্তুষ্টির কথা জানান ভাকুর্তা ইউনিয়নবাসী। এসময় ব্যতিক্রমী এই আয়োজনের জন্য চেয়ারম্যানকে ধন্যবাদ জানান স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :