1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাই মিথ্যা অপবাদে অবৈধ সালিশ বৈঠকের মাধ্যমে অর্থ আদায়,ইউএনও’র কাছে লিখিত অভিযোগ রাণীনগরে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বরখাস্ত সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের দুর্নীতির সাম্রাজ্য ফাঁস; সিন্ডিকেট, ঘুষ আর জাল দলিল—সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের বিরুদ্ধে অভিযোগের ঝড় আত্রাইয়ে হত্যা মামলার বাদী পরিবারকে প্রাণনাশের হুমকি: জামিন বাতিলসহ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি রাণীনগর ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আত্রাইয়ে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি এসএম রেজাউল ইসলাম রেজু রাণীনগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সাভারে কোটি টাকার হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় র‍্যাবের জালে বন্দি আত্রাই’বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন আ.লীগ নেতা এ্যাড. নাহিদুল ইসলাম বিপ্লব

সাভার উপজেলা কৃষি অফিসের উদ্যেগে আশ্রয়ণ প্রকল্পে কৃষি উপকরণ বিতরণ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

সাভার প্রতিনিধি : আশ্রয়ণ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দুই শতাংশ জমি ও বাড়ি পেয়েছেন দেশের বিভিন্ন জেলার ভূমিহীন পরিবার। এসব হতদরিদ্র পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে সাভার কৃষি অফিস থেকে ফলজ বৃক্ষ, শাকসবজির বীজ সহ নানা কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে সাভার উপজেলা কৃষি কর্মকর্তা নাজিয়াত আহমেদের নেতৃত্বে এসব কৃষি উপকরণ ও ফলদ বৃক্ষ এবং শীতকালীন বিভিন্ন শাক সবজির বীজ
শিমুলিয়া,পাথালিয়া,বিরিলিয়া,তেঁতুলঝোড়া এলাকার হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।
সাভার উপজেলা কৃষি কর্মকর্তা নাজিয়াত আহমেদ জানান অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন (ইফনাফ) প্রকল্পের আওতায় ছাদবাগান করছেন এমন ৫০ জন ও আশ্রয়ণ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দুই শতাংশ ভূমি ও একটি বাড়ির সুবিধা ভোগ করছেন এমন ১৬৫ জনকে ড্রাম,হাফ ড্রাম,নেট, পানির ঝাঝড়ি, বিভিন্ন ধরনের ফলের চারা এবং ১৫ রকমের শাক সবজির বীজ সহ বিভিন্ন কৃষি উপকরণ প্রদান করা হয়েছে। গৃহহীনদের যারা গৃহ পেয়েছেন তাদের পুষ্টির চাহিদার জোগান দিতে মূলত এসব কৃষি উপকরণ বিতরণ করা হয় বলেও জানান সাভার উপজেলার এই কৃষি কর্মকর্তা।
কৃষি উপকরণ হাতে পেয়ে উচ্ছাস প্রকাশ করতে দেখা গেছে হতদরিদ্র এসব কৃষকদের। এসময় তারা মননীয় প্রধানমন্ত্রী ও উপজেলা কৃষি কর্মকর্তা নাজিয়াত আহমেদকে ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :