1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে রাস্তা বন্ধ করে রাখার অভিযোগ, প্রতিবাদ করায় নারীসহ দুজনকে মারধরের অভিযোগ জাবির উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম আত্রাইয়ে ভূমি অফিসের সহকারী তহশিলদার মোস্তাফিজুরের বিরুদ্ধে পাহাড়সম দুর্নীতির অভিযোগ সাভারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল আশুলিয়ায় জমি দখলের চেষ্টায় ঘর ভাঙচুর, গাছ কাটার অভিযোগ খুলনায় সারের ডিলার নিয়োগে ভয়াবহ জালিয়াতির চেষ্টা; অভিযোগের আঙুল জেলা প্রশাসকের দিকে সাভারে এসআই আলতাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুন গ্রেপ্তার সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর ঘোষণার পর এখনো ধরাছোঁয়ার বাইরে আলোচিত আ.লীগ নেতা ফারুক

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫


মো. শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি:
দেশজুড়ে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য নতুন মাত্রা পেয়েছে। রাষ্ট্রকে অস্থিতিশীল করার অপচেষ্টা যেন তাদের নিত্যদিনের কর্মসূচি। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণাকালে “ইনকিলাব মঞ্চ”-এর প্রধান ওসমান হাদীকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনা দেশজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দেয়।

এদিকে মহান বিজয় দিবসকে কেন্দ্র করে নওগাঁর আত্রাই উপজেলাকেও অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার ৮নং হাটকালুপাড়া ইউনিয়নের বান্দায়খাড়া ব্রিজ এলাকায় দেশবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করে আত্রাই উপজেলা ও হাটকালুপাড়া ইউনিয়ন আ.লীগের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মিছিলের পরই হাটকালুপাড়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফারুক প্রকাশ্যে ঘুরে বেড়ান এবং উপজেলায় বিজয় উৎসবেও অংশ নেন—তবু তাকে গ্রেফতার করা হয়নি।

অথচ মিছিলকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে ১৭ ডিসেম্বর একটি মামলা দায়ের হলেও বিস্ময়করভাবে সেখানেও আ.লীগের এই প্রভাবশালী নেতা ফারুকের নাম নেই। এতে করে এলাকাবাসীর মধ্যে প্রশ্ন উঠেছে—আইন কি সবার জন্য সমান?

এদিকে ওসমান হাদী চিকিৎসাধীন অবস্থায় গতকাল (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।এ ঘটনার আগেই স্বরাষ্ট্র উপদেষ্টা প্রশাসনের উদ্দেশ্যে স্পষ্ট ঘোষণা দেন—আ.লীগের সন্ত্রাসীদের যেখানেই দেখবেন, সেখানেই গ্রেফতার করবেন;তাদের গ্রেফতারের জন্য নির্দিষ্ট কোনো মামলার প্রয়োজন নেই।

কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। এত কিছুর পরও আ.লীগ নেতা ফারুক এখনো ধরাছোঁয়ার বাইরে। অভিযোগ রয়েছে, গ্রেফতার এড়াতে তিনি নিজেকে ‘সাংবাদিক’ পরিচয় দিয়ে প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।

এখন জনমনে একটাই প্রশ্ন—দীর্ঘ ১৭ বছরের নানা অপকর্মের পরও কি সাংবাদিক নামধারী পরিচয়ের আড়ালে ফারুক পার পেয়ে যাবে? নাকি প্রশাসন অবশেষে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনবে?প্রশাসনের নিরবতা ভাঙার অপেক্ষায় ক্ষুব্ধ এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :