1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আওয়ামী লীগ নেতার করা চাঁদাবাজির মামলায় কারাগারে সাংবাদিক ফাহিম, নেপথ্যে ইউপি চেয়ারম্যানের অনিয়মের খবর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর

হাজী মোশারফের উদ্যোগে ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামের গণসংযোগ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

নিউজ ডেস্ক :
সাভারের আশুলিয়ার দোসাইদে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও আলোচনা সভা করেছেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার দোসাইদ এলাকার অধন্ন কুমার স্কুল ও কলেজ মাঠে আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও অত্র বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য হাজী মোশারফ খানের সভাপতিত্বে এই গণসংযোগ করেন তিনি।

এসময় ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনাম তার বক্তব্যে আওয়ামীলীগ সরকারের টানা ১৪ বছরের বদলে যাওয়া বাংলাদেশের ধারাবাহিক উন্নয়নের দৃশ্যমান সাফল্য তুলে ধরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় তাকে ভোট দিয়ে আওয়ামীলীগকে বিজয়ী করার আহবান জানান।

সভায় আরো বক্তব্য রাখেন, আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ সরকার, ঢাকা জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ইলোরা খান মজলিস, আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম ভুঁইয়া, সাভার থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আহমেদ, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল মাদবর প্রমুখ। এ সময় অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :