1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভটভটি চালকের মর্মান্তিক মৃত্যু দখল-দূষণে বিপর্যস্ত আত্রাই নদী—কথিত সাংবাদিকদের ‘ম্যানেজ’ করে অবৈধ স্থাপনা নির্মাণের গুরুতর অভিযোগ আত্রাই শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ আত্রাইয়ে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী তাণ্ডব—ধান কেটে লুট, চাঁদা দাবি; মামলার ২ নম্বর আসামী গ্রেফতার রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক এসএসসি ২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের প্রেরণা জোগাতে উপকরণ বিতরণ: চকপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমী উদ্যোগ সিসিটিভিতে ধরা বেপরোয়া কাণ্ড: মাদকাসক্ত সাভার সাব-রেজিস্ট্রারের চড়ে অপমানিত নকল নবিশ মিজান আত্রাই মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাই মিথ্যা অপবাদে অবৈধ সালিশ বৈঠকের মাধ্যমে অর্থ আদায়,ইউএনও’র কাছে লিখিত অভিযোগ রাণীনগরে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বরখাস্ত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

আশুলিয়ায় সিএনএফ ব্যবসায়ীদের বিরুদ্ধে আওয়ামী ক্যাডারের মিথ্যা মামলা

নিজস্ব প্রতিবেদক:গত ৩১ জুলাই মো. দেলোয়ার হোসেন মিন্টু (৩৫) কে প্রধান আসামী করে আশুলিয়া থানায় ৩২ জন সিএনএফ ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের।

জানা যায় মামলার বাদী মো.ফখরুল ইসলাম (৩২) আশুলিয়া থানা আওয়ামীলীগের নেতা মো. সুমন ভূঁইয়ার সশস্ত্র ক্যাডার ছিল।

সুমন ভূঁইয়ার ক্যাডার এই পরিচয়ে বিগত স্বৈরাচারের শাসন আমলে ঢাকা রপ্তানী প্রক্রিয়াজাত করণ এলাকায় একক আধিপত্য বিস্তার করে “কাস্টম সরকার ফেডারেশন” (সিএনএফ) ব্যবসা বানিজ্য নিয়ন্ত্রণ করত।ব্যবসায়ীরা কেউ তার মতের বাহিরে গেলেই তার উপর চালানো হত পাষবিক নির্যাতন।সেই সাথে নানা কৌশলে দেওয়া হত তাদের বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলা।

হাসিনা পালিয়ে যাওয়ার পর এখনো নতুন ইপিজেড এলাকায় অলৌকিক ক্ষমতার বলে সে এখনো ব্যবসা চালিয়ে আসছে বীরদর্পে।সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনের সরাসরি বিরোধীতা করে এবং ছাত্রদের উপর হামলা চালায় বলে ও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।কিন্তু এখনো অলৌকিক কোনো এক কারণে তার হত্যা মামলা হয়নি।আর এই সুযোগ কাজে লাগিয়ে বিএনপির এক নেতার আর্শিবাদ নিয়ে DEPZ এলাকায় আধিপত্য বিস্তার করে দাপিয়ে বেড়াচ্ছে।তার কথার বাহিরে গেলেই পূর্বের ন্যায় এখনো (সিএনএফ) ব্যবসায়ীদের উপর চালানো হয় মানসিক ও শারীরিক নির্যাতন,সেই সাথে দেওয়া হয় মিথ্যা মামলা।

গত ৩০শে জুলাই রাত ১০ ঘটিকায় সিএনএফ ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন (৫০),সিনিয়র সহ-সভাপতি সিএনএফ, পিতা মো. আবুল হোসেন,সাং পল্লীবিদ্যুৎ আশুলিয়া, ঢাকা, বলেন, আমার বাড়ীর পাঁচির টপকিয়ে ফখরুলসহ তার ১৫/২০ জন সশস্ত্র ক্যাডার প্রবেশ করে আমায় না পেয়ে আমার বাড়ীতে থাকা লোকজনদের নানা রকম ভয়ভীতি দেখায়,আমি যেনো ইপিজেডে ব্যবসা না করি এই মর্মে।

তারা ফেরার পথে হঠাৎ আমায় রাস্তায় দেখতে পেয়ে রাস্তা থেকে আমায় জোরপূর্বক তুলে নিয়ে যায় তাদের একটি নির্জন গোডাউনে।সেখানে কয়েক ঘন্টা তারা আমায় আটকিয়ে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করে।আরও বলেন,আমি যদি ডিইপিজেড এ ব্যবসা বানিজ্য পরিচালনা করি তাহলে আমায় মিথ্যা মামলায় ফাঁসিয়ে এলাকা ছাড়া করা হবে।সে সাথে আমায় ও আমার পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলে হুমকি প্রদান করে ফখরুল।

অভিযুক্ত ফখরুল ইসলাম একজন চিন্থিত সন্ত্রাসী তাই তার হাত থেকে রক্ষা পেতে আমি নিকটস্থ আশুলিয়া থানায় হাজির হয়ে একটি জিডি- (৩১৯২) করি।

অভিযুক্ত ফখরুল আমাদের ইপিজেড এর ভেতর ব্যবসা করতে দিবে না।আর তাই সে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করে আশুলিয়া থানায়।আমরা সিএনএফ ব্যবসায়ীরা এই চিন্থিত আওয়ামী সন্ত্রাসী ফখরুলের হাত থেকে মুক্তি চাই।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :