1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আইজেএফের বিবৃতি, ক্ষমা চাওয়ার দাবি আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ফাঁদে নিঃস্ব তিন্নি: ২ সংসার ধ্বংসের পর টাকা-সোনা লুটে পলাতক ছাত্রলীগ নেতা সেলিম মিরপুর আ.লীগ নেতার বিরুদ্ধে ভূমিদস্যুতা থেকে শুরু করে নানা অভিযোগ; গ্রেফতারের দাবি সচেতন মহলের আত্রাই-রাণীনগর মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা ব্যর্থ,তিন ডাকাত গ্রেফতার;পলাতক আরও পাঁচজন সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা; স্বর্ণের চেইন ও টাকা লুট পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার অভিযানে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ১ সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাৎ’ সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন, অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ধামইরহাট থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার, সেবার মানোন্নয়ন ও পেশাদারিত্বে দিলেন কঠোর নির্দেশনা নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিং জোরদারে পুলিশ সুপারের দিকনির্দেশনা আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার

কাশিমপুরে সরকারি রাস্তা বন্ধ করে দিল এক প্রভাবশালী

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

আশুলিয়া প্রতিনিধি: গাজীপুর মহানগরীর কাশিমপুর বাগবাড়ী এলাকায় সরকারি অর্থে বরাদ্দকৃত জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক প্রভাশালীর বিরুদ্ধে।

এ বিষয়ে ওমর ফারুক নামে এক ব্যক্তি বাদী হয়ে কাশিমপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানাযায়, গাজীপুর মহানগরীর কাশিমপুর বাগবাড়ী এলাকার মৃত খোয়াজ আলীর ছেলে মোঃ রশিদুউজ্জামান নামের এক প্রভাবশালী অই এলাকার ওমর ফারুক এর বাড়ীর পশ্চিম পাশে জনসাধারণের চলাচলের জন্য নির্মিত সরকারি রাস্তা জোরপূর্বকভাবে দখল করার চেষ্টা করে এবং রাস্তা দিয়ে জনসাধারণের চলাচলে বিভিন্ন সময় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এক পর্যায়ে বাউন্ডারি ওয়াল নির্মান করে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এতে বিবাদী ওমর ফারুক এর পরিবারসহ এলাকাবাসীর চলাচলে সমস্যার সৃষ্টি হয়।

এব্যাপারে অভিযুক্ত মোঃ রশিদুউজ্জামান এর সাথে কথা বলতে চাইলে তিনি কোন কথা বলতে রাজি হন নাই।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবে খোদা বলেন, এ বিষয়ে আদালতে মামলা চলমান আছে এবং বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের জন্য ওয়ার্ড কাউন্সিলরকে দ্বায়িত্ব দেওয়া হয়েছে।

গাজীপুর সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব দবির উদ্দিন সরকার বলেন, এই রাস্তা ইউনিয়ন পরিষদ থাকা অবস্থায় সরকারি অর্থে নির্মাণ করা হয়। এখন এই রাস্তাটি সিটি কর্পোরেশনের আওতাধীন এবং এটি সরকারি রাস্তা। এই রাস্তা বন্ধ করার কারো এখতিয়ার নেই।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :