1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
নাশকতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে: যুবদল নেতা শাওন সরকার নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সাভার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফেজ দেলোয়ার লকডাউন ও নাশকতার প্রতিবাদে সাভারে ছাত্রদলের বিক্ষোভ, নেতৃত্বে ঢাকা জেলা ছাত্রদল সভাপতি তমিজ উদ্দিন কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার পেলেন কবি জিয়া হক নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে সাভারে ঢাকা জেলা ছাত্রদল সভাপতি তমিজ উদ্দিনের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খলা ঠেকাতে রাজপথে মঞ্জুরুল ইসলাম প্রাণিসম্পদ খাতের উৎপাদন ব্যয় কমাতে গবেষণার তাগিদ বিএলআরআইয়ের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শেষ সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন মেয়র পদপ্রার্থী খোরশেদ আলম এসআই কামরুল হাসানের নেতৃত্বে সাভারে ১৭২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সাভারে পৈতৃক জমি দখলচেষ্টা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সাভার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফেজ দেলোয়ার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আনাস বিন তাহের,সাভার প্রতিনিধি

যেকোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সাভার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফেজ মো. দেলোয়ার। তিনি বলেছেন, সাভারের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সর্বদা প্রস্তুত রয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকার সাভারে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভায় তিনি এসব কথা বলেন।

সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার অংশ থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি বের করা হয়। সাভার থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন সংগঠনটির সদস্য সচিব হাফেজ মো. দেলোয়ার। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন তিনি।

হাফেজ মো. দেলোয়ার বলেন, ‘সাভারের মাটিতে কোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা কিংবা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না। জনগণের জানমালের নিরাপত্তা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। কেউ পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করলে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবেন।’
তিনি বলেন, সাভার একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও জনবহুল এলাকা। এখানে লাখ লাখ মানুষ বসবাস করেন। প্রতিদিন অসংখ্য শ্রমিক, চাকরিজীবী ও সাধারণ মানুষ কর্মস্থলসহ বিভিন্ন প্রয়োজনে চলাচল করেন। কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শ্রমজীবীদের দুর্ভোগ বাড়ে। আমরা কোনোভাবেই সাধারণ মানুষের ভোগান্তি চাই না।’

তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি, যান চলাচলে বাধা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা গ্রহণযোগ্য নয়। জনগণের স্বার্থ ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বেচ্ছাসেবক দলের এই নেতা বলেন, ‘আমরা শান্তিপূর্ণ সাভার চাই। মানুষ নির্বিঘ্নে চলাচল করবে, ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানা স্বাভাবিক থাকবে এটাই আমাদের প্রত্যাশা। জনগণের পাশে থেকে যেকোনো পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।

মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা থেকে সাভারের বিভিন্ন এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :