1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রাণীনগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আত্রাই নদীর তীরে বেদে পল্লীতে ঝড়ে প্রাণহানি—শিক্ষাবঞ্চিত শিশুদের নিয়ে উদ্বেগ, সহায়তার আশ্বাস প্রশাসনের আদালতের ‘অস্পষ্ট’ রায়কে ঢাল বানিয়ে পদোন্নতি ওহাব গ্রুপের সুবিধা, সরকারের ক্ষতি প্রায় ৫ কোটি টাকা মাদকবিরোধী অবস্থানের জেরে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, পাল্টাপাল্টি বক্তব্য প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে জব্বার – আজাদ ও এমারত সম্মিলিত পরিষদ পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নাটকীয় অভিযানে গ্রেফতার টিকা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই শিশুর মৃত্যু—আত্রাইয়ে চাঞ্চল্য, প্রশ্নের মুখে টিকাদান কার্যক্রম ভুট্টা ক্ষেতে আপত্তিকর অবস্থায় প্রেমিক-প্রেমিকা: কোলা গ্রামে চাঞ্চল্য, গ্রাম্য সালিশে মীমাংসা নওগাঁয় এক রাতেই পরিবারের সকল সদস্যদের জা’বাই করে হ’ত্যা ভুট্টা ক্ষেতে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা,গ্রামবাসীর চাঞ্চল্যকর তথ্য

আশুলিয়া থানার কথিত রাইটার হিরু’র অফিস কক্ষ যেন অঘোষিত থানা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:

আশুলিয়া থানার রাইটার পরিচয়দানকারী মোঃ হিরু আলম (৪৫) তার নিজ অফিস কক্ষকে ইতিমধ্যে অঘোষিত থানা হিসাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।তার বিরুদ্ধে রয়েছে অজস্র অভিযোগ তারপরও থানার পাশে অফিস নিয়ে বসে থানা পুলিশের নাম ভাঙ্গিয়ে দিব্বি অনায়াসে চালিয়ে যাচ্ছে অপরাধ মূলক কার্যক্রম।

অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কিন্তু অদৃশ্য কারনে তার ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।

থানা পুলিশ সূত্রে জানাযায়, সে থানা পুলিশের রাইটার নয় তারপরও সে নিজেকে “এসআই আসলাম হোসেন” এর রাইটার পরিচয় দিয়ে চালিয়ে যাচ্ছে বীরদর্পে দুর্নীতি যা কোন ভাবেই গ্রহণযোগ্য নয়।

সরজমিনে গিয়ে দেখা যায়, মোঃ রাকিব হোসেন (২৩), পিতা মোঃ মজিবর রহমান, নামের একজন ভুক্তভোগী পারিবারিক সমস্যা নিয়ে থানায় আসেন অভিযোগ দিতে। সে (হিরু) নিজেকে রাইটার পরিচয় দিয়ে ভুক্তভোগী যুবককে কাছে ডেকে নিয়ে সবকিছু শুনে ডিউটি অফিসারের কাছে যাবার পরামর্শ না দিয়ে নিজের ইচ্ছামত অভিযোগ লিখতে শুরু করেন।অভিযোগ লেখা শেষ হয়ে গেলে নিজের ইচ্ছে মতো একজন অফিসার (এসআই আসলাম) কে দায়িত্ব দেন অভিযোগটি খতিয়ে দেখার জন্য।

বিষয়টি নিয়ে তাকে (হিরু) প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার কাছে সারাসরি আসলে ডিউটি অফিসারের কাছে যাওয়ার কোন প্রয়োজন নেই।

এ বিষয় নিয়ে গতকাল ২৭ ডিসেম্বর থানা ডিউটি অফিসার হিসাবে দায়িত্বে থাকা “এসআই হাসিব ” কে জানানো হলে তিনি বলেন উনি যে কাজটি করেছেন তা কোন ভাবেই কাম্য নয়।থানার দায়িত্বরত যারা রাইটার রয়েছে হঠাৎ কোন ভুক্তভোগী তাদের কাছে সরাসরি গেলে তাদের উচিত পরামর্শ দিয়ে ডিউটি অফিসারের কাছে পাঠিয়ে দেওয়া। আমরা ভুক্তভোগীর কথা শুনে যদি অভিযোগ করার মত হয় তাহলে অভিযোগ করতে বলবো আর যদি জিডি করার মত হয় তাহলে আমরা তাকে জিডি করতে বলবো।

আর কোন অফিসার কোন অভিযোগের বা জিডি তদন্ত করার দায়িত্ব পাবে কিংবা কাকে দায়িত্ব দেয়া হবে সেটি ডিউটি অফিসার নির্ধারণ করে।এটি কোন রাইটার নির্ধারণ করতে পারেনা। যদি কেউ এমন কাজ করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :