1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি আত্রাইয়ে বিলুপ্তপ্রায় দেশীয় মাছ ফিরিয়ে আনতে ৮ স্থানে ২৭১ কেজি পোনা অবমুক্ত বদলগাছীতে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করতে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর বিচারসেবা নিশ্চিতে জেলা পর্যায়ে গ্রাম আদালতের আউটরিচ সভা অনুষ্ঠিত

আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গ্রামের আঁকাবাঁকা আলপথ কিংবা নদীর তীরে বাঁশির মায়াবী সুরে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাওয়া শেখ সোলায়মান এবার নিয়ে আসছেন নতুন মৌলিক গান। ‘মানব জীবন’ শিরোনামের গানটি প্রকাশের অপেক্ষায় রয়েছে।

বাঁশিওয়ালা শেখ সোলায়মান সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে পরিচিত ও জনপ্রিয় একটি নাম। বাঁশির সুরের পাশাপাশি গানেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। কভার গানের মাধ্যমে শ্রোতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জনের পর বর্তমানে মনোযোগ দিয়েছেন মৌলিক গান সৃষ্টিতে। সেই ধারাবাহিকতায় এবার প্রকাশিত হতে যাচ্ছে তাঁর নতুন গান ‘মানব জীবন’।

গানটির কথা ও সুর করেছেন খ্যাতনামা সাংবাদিক সাইফুল শাহীন। সংগীতায়োজন করেছেন এআর রানা। আর মিউজিক ভিডিও নির্মাণ করছেন নাজমুল হাসান।

ইতোমধ্যে গানটির নান্দনিক মিউজিক ভিডিওর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। টাঙ্গাইলের যমুনা নদীর তীর, হেমনগর জমিদারবাড়ি, নবগ্রামসহ আশপাশের বিভিন্ন মনোরম লোকেশনে ভিডিওটির চিত্রায়ণ করা হয়েছে। ফলে লোকজ গানের কথা ও সুরের পাশাপাশি মিউজিক ভিডিওতে উঠে আসবে বাংলার প্রকৃতি ও গ্রামীণ জীবনের নান্দনিক সৌন্দর্য।

‘মানব জীবন’ গানটি দেশি-বিদেশি বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে শোনা যাবে। পাশাপাশি গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হবে শেখ সোলায়মানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

নতুন এই গান নিয়ে শ্রোতাদের মাঝে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে। শেখ সোলায়মানের বাঁশির সুরের পাশাপাশি তাঁর কণ্ঠে মৌলিক গান ‘মানব জীবন’ কতটা সাড়া জাগায়, এখন সেই অপেক্ষাতেই তাঁর ভক্ত-শ্রোতারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :