1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের দুর্নীতির সাম্রাজ্য ফাঁস; সিন্ডিকেট, ঘুষ আর জাল দলিল—সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের বিরুদ্ধে অভিযোগের ঝড় আত্রাইয়ে হত্যা মামলার বাদী পরিবারকে প্রাণনাশের হুমকি: জামিন বাতিলসহ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি রাণীনগর ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আত্রাইয়ে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি এসএম রেজাউল ইসলাম রেজু রাণীনগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সাভারে কোটি টাকার হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় র‍্যাবের জালে বন্দি আত্রাই’বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন আ.লীগ নেতা এ্যাড. নাহিদুল ইসলাম বিপ্লব দীর্ঘ রাজনৈতিক পথচলায় অবিচল কাজী রেজাউল হক সাঈদ, প্রবাসে থেকেও সক্রিয় বিএনপির রাজনীতিতে সাভার থানা যুবদলের সভাপতি পদে নেতাকর্মীদের পছন্দের শীর্ষে শহিদুল ইসলাম আত্রাই থানায় হঠাৎ পুলিশ সুপারের পরিদর্শন—মাদকবিরোধী অভিযান জোরদারের কঠোর নির্দেশ

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সংঘর্ষ; ইউপি সদস্যসহ আহত ১০

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

নিউজ ডেস্ক :কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নে ইভটিজিংকে কেন্দ্র করে সংঘর্ষের ইউপি সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীরা জানান, বুধবার রাতে হযরতপুর ইউনিয়নের লংকারচর গ্রামে একটি মেলায় স্থানীয় কয়েকজন মেয়ে কেনাকাটা করছিল।

এ সময় পাশের গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী একাধিক মামলার আসামি হৃদয় ও সম্রাট তাদের হেনস্তা করে এবং কুপ্রস্তাব দেন। খবর পেয়ে ওই মেয়েদের স্বজনরা এসে বাধা দিলে উভয়পক্ষের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ বাধে। উত্ত্যক্তকারীরা স্থানীয় ইউপি সদস্য জালাল উদ্দীনকে দেশি অস্ত্র দিয়ে আঘাত করলে তার মাথায় জখম হয়।

জুয়েল নামে আরও এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া কবির ও হুমায়ুনসহ আটজন আহত হন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল জানান, হৃদয় ও সম্রাট আওয়ামী লীগের নাম ভাঙিয়ে বিভিন্ন অপরাধ করছে। তাদের বিরুদ্ধে থানায় ৮-১০টি মামলা থাকলেও দমন করা যাচ্ছে না।

আমাকেও তারা একাধিকবার মেরে ফেলার হুমকি দিয়েছে। আমিও তাদের নামে জিডি করেছি। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :