1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রাণীনগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আত্রাই নদীর তীরে বেদে পল্লীতে ঝড়ে প্রাণহানি—শিক্ষাবঞ্চিত শিশুদের নিয়ে উদ্বেগ, সহায়তার আশ্বাস প্রশাসনের আদালতের ‘অস্পষ্ট’ রায়কে ঢাল বানিয়ে পদোন্নতি ওহাব গ্রুপের সুবিধা, সরকারের ক্ষতি প্রায় ৫ কোটি টাকা মাদকবিরোধী অবস্থানের জেরে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, পাল্টাপাল্টি বক্তব্য প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে জব্বার – আজাদ ও এমারত সম্মিলিত পরিষদ পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নাটকীয় অভিযানে গ্রেফতার টিকা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই শিশুর মৃত্যু—আত্রাইয়ে চাঞ্চল্য, প্রশ্নের মুখে টিকাদান কার্যক্রম ভুট্টা ক্ষেতে আপত্তিকর অবস্থায় প্রেমিক-প্রেমিকা: কোলা গ্রামে চাঞ্চল্য, গ্রাম্য সালিশে মীমাংসা নওগাঁয় এক রাতেই পরিবারের সকল সদস্যদের জা’বাই করে হ’ত্যা ভুট্টা ক্ষেতে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা,গ্রামবাসীর চাঞ্চল্যকর তথ্য

আশুলিয়ায় মফস্বল সাংবাদিক ফোরামের কমিটি গঠন; সভাপতি রাজু সম্পাদক ইয়াসিন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম রাজুকে সভাপতি ও দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ ইয়াছিনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট আশুলিয়া থানা কমিটি গঠন করা হয়।

সোমবার (২৯ জানুয়ারী) বেলা ১১ টায় সময় আশুলিয়ার ডেন্ডাবর পল্লীবিদ্যুৎ এলাকায় ফিউচার মেডিকেল ট্রেনিং সেন্টারে এক জরুরী মিটিং এর মধ্য দিয়ে উক্ত কমিটি গঠন করা হয়। দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম রাজুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক আওরঙ্গজেব কালাম।

এসময় তিনি বলেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) একটি সাংবাদিক বান্ধব সংগঠন। বিএমএসএফ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে কাজ করে। যেখানে সাংবাদিক নির্যাতন সেখানেই বিএমএসএফ প্রতিবাদ করে। বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফরকে আমি খুব কাছ থেকে চিনি এবং জানি। তিনি একজন সাংবাদিক বান্ধব নেতা। তিনি বিভিন্ন প্রতিকূলতাকে কাটিয়ে বিএমএসএফ কে শক্ত হাতে পরিচালনা করে আসছেন। আমি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর সাফল্য কামনা করছি।

এসময় তিনি নবগঠিত আশুলিয়া থানা কমিটির উদ্দেশ্যে বলেন,আপনারা যারা আশুলিয়ার নেতৃত্বে আসছেন তারা সংগঠনের সকল সদস্যদের-কে যথাযোগ্য মুল্যায়ন করবেন। তাহলেই তারা আপনাদের-কে যথাযথ সম্মান করবে। আর সংগঠনের সকল-কে সকলের প্রতি বিশ্বাস রাখতে হবে। তাহলেই সংগঠন শক্তিশালী হবে এবং আশুলিয়ায় একটি মডেল সংগঠন হিসাবে বিএমএসএফ প্রতিষ্ঠিত হবে।

আশুলিয়া থানা কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাভার উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম স্বপন, সহ-সভাপতি দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন সাজু,যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ সমাচার পত্রিকার শাকিল আহমেদ সুজন,সাংগঠনিক সম্পাদক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন সরকার,দপ্তর সম্পাদক বাংলাদেশ বুলেটিন এর মোঃ শাকিব আসলাম,অর্থ সম্পাদক দৈনিক প্রতিদিনের খবর পত্রিকার মাসুদুর রহমান রুবেল,প্রচার সম্পাদক সেকান্দার আলী।

এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দৈনিক বিজনেস বাংলাদেশ এর সোহাগ হাওলাদার,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এশিয়ান টিভির নয়ন মাহমুদ,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার আলী হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক দৈনিক জাগো জনতা পত্রিকার আসমা আক্তার বিথী,কার্যকরী সদস্য দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ ইউসুফ আলী খান,দৈনিক আলোকিত সকাল পত্রিকার মোঃ তারা মিয়া,দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার আশুলিয়া প্রতিনিধি শামসুল আলম মামুন বিশ্বাস, এছাড়া সদস্য হিসাবে উপস্থিত ছিলেন,আমাদের বাংলাদেশ ডটকম এর আশুলিয়া প্রতিনিধি বজলুর রহমান,দৈনিক সময়ের কথা পত্রিকার নাজমুল ইসলাম,আমাদের বাংলাদেশ ডটকম এর আবু সাইদ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :