1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রাণীনগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আত্রাই নদীর তীরে বেদে পল্লীতে ঝড়ে প্রাণহানি—শিক্ষাবঞ্চিত শিশুদের নিয়ে উদ্বেগ, সহায়তার আশ্বাস প্রশাসনের আদালতের ‘অস্পষ্ট’ রায়কে ঢাল বানিয়ে পদোন্নতি ওহাব গ্রুপের সুবিধা, সরকারের ক্ষতি প্রায় ৫ কোটি টাকা মাদকবিরোধী অবস্থানের জেরে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, পাল্টাপাল্টি বক্তব্য প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে জব্বার – আজাদ ও এমারত সম্মিলিত পরিষদ পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নাটকীয় অভিযানে গ্রেফতার টিকা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই শিশুর মৃত্যু—আত্রাইয়ে চাঞ্চল্য, প্রশ্নের মুখে টিকাদান কার্যক্রম ভুট্টা ক্ষেতে আপত্তিকর অবস্থায় প্রেমিক-প্রেমিকা: কোলা গ্রামে চাঞ্চল্য, গ্রাম্য সালিশে মীমাংসা নওগাঁয় এক রাতেই পরিবারের সকল সদস্যদের জা’বাই করে হ’ত্যা ভুট্টা ক্ষেতে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা,গ্রামবাসীর চাঞ্চল্যকর তথ্য

সাভারে কিশোর গ্যাং এর হামলায় দুইজন মৃত্যুশয্যায়

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৮ মার্চ, ২০২৪

মোঃ শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: সাভারে পূর্বশত্রুতার জের ধরে সাংবাদিকের ছেলেসহ দুই জনকে কুপিয়ে গুরুতর জখম করেছে কিশোর গ্যাং এর সদস্যরা।আহতদের অবস্থা আশঙ্কাজনক,আহতদের চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।
রবিবার (১৭ মার্চ) ঢাকা-আরিচা মহাসড়কের সাভার রেডিও কলোনী স্কুলের সামনে এই ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহতদের অস্ত্রপচার চলছে।
খোঁজ নিয়ে জানাযায় আহত’রা হলেন- জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার সাভার প্রতিনিধি মোঃ মতিউর রহমান ভান্ডারীর ছেলে জিসান প্রামাণিক (১৫) ও তার সহপাঠী সিয়াম রাজা (১৫)। তারা দুই জনই বিপিএটিসি পাবলিক স্কুল এ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী। তবে হামলাকারীদের সম্পর্কে এখনো বিস্তারিত পাওয়া যায়’নি।
আহত জিসানের বাবা মতিউর রহমান ভান্ডারী বলেন,যারা হামলাকা করেছে তারা ও আমার ছেলে একই শিক্ষা প্রতিষ্ঠানে লেখা পড়া করে। স্কুল বাসে বসা নিয়ে ওই স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে বেশ কিছুদিন আগে কথা-কাটাকাটি হয়, সেই কথা-কাটাকাটি জের ধরে আমার ছেলে ও তার সহপাঠিকে আজ বাড়ি থেকে ডেকে নিয়ে তারা হত্যার উদ্দেশ্যে হামলা করে।

তিনি আরও বলেন, কোন কিছু বুঝে ওঠার আগেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের ওপর হামলা চালায় তারা। এসময় শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে এনাম মেডিকেলে ভর্তি করে।বর্তমানে তাদের অস্ত্রপচার চলছে।এই বিষয়ে সাভার মডেল থানার এসআই মোঃ সাব্বির বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং হাসপাতালে খবর নিয়েছি, আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জেনেছি।সেই সাথে ঘটনাটি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :