1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, সন্ধানে ডুবুরি দলের টানা অভিযান ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার

আশুলিয়ায় সংবাদ সংগ্রহ করতে যেয়ে হামলার শিকার গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

মোঃ শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি:শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে ফুটপাত দখল করে চাঁদাবাজির করার তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবে সদস্য ও গ্লোবাল টেলিভিশনের আশুলিয়া প্রতিনিধি শাহীন আলম। এ সময় তার সাথে থাকা ক্যামেরাম্যানকে মারধর করা হয়।পরে তাদের ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে হামলাকারীরা।

সোমবার (১৯ মার্চ) দুপুরে আশুলিয়ার জামগড়া ৬তলা এলাকায় এ হামলার ঘটনা টি ঘটে।অভিযুক্ত মুন্না আশুলিয়ার জামগড়া এলাকা বাসিন্দা,তার নামে অস্ত্রসহ একাধিক মাদক মামলা রয়েছে।

হামলার শিকার মোঃ শাহিন আলম জানান, আশুলিয়ার জামগড়া এলাকায় ফুটপাত দখল করে অবৈধ ভাবে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট ও কাঁচাবাজার ও বিভিন্ন স্থাপনা।প্রতিদিন এই সকল দোকান হইতে ১০০/- থেকে শুরু করে ২০০/৩০০ টাকা চাঁদা নেয়া হয়।এমন কি মাসিক ভাবেও প্রতিটি দোকান থেকে ৩ থেকে ৫ হাজার টাকা তোলা হয়। এমন তথ্যের ভিত্তিতে আমি আমার ক্যামেরাম্যানকে সাথে নিয়ে সংবাদ সংগ্রহের জন্য উক্ত স্থানে গেলে এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও অস্ত্রসহ একাধিক মামলার আসামী কিশোর গ্যাং লিডার মুন্না ও তার বাহিনী ফুটেজ নিতে বাঁধা প্রদান করে একপর্যায়ে তারা আমাদের ওপর হামলা চালায়।

তিনি আরও বলেন, এ সময় আমার ক্যামেরাম্যান ইমামুল হাসানের ওপরও হামলা চালানো হয়। পরে হামলাকারীরা আমাদের ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন জড়ো হলে আমাকে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। বর্তমানে আমি পেশাগত দায়িত্ব পালন নিয়ে বেশ সংশয়ের মধ্যে আছি।
অন্যদিকে সাংবাদিকের ওপর চাঁদাবাজদের হামলার ঘটনায় ফেঁপে উঠেছে সাভার-আশুলিয়ার স্থানীয় সাংবাদিক মহল। তারা দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) এএফএম সায়েদ জানান, ক্যামেরায় ধারণকৃত ফুটেজ ও ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছি। অতি দ্রুত সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িত চাঁদাবাজকে গ্রেফতারের জন্য কাজ করছে পুলিশ। তাদের গ্রেফতার না করা পর্যন্ত আমাদের অভিযান অব্যহত থাকবে। সেই সাথে অবৈধ ভাবে ফুটপাত দখল করে গড়ে উঠা সকল ধরণের স্থাপনা উচ্ছেদ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :