1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রাণীনগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আত্রাই নদীর তীরে বেদে পল্লীতে ঝড়ে প্রাণহানি—শিক্ষাবঞ্চিত শিশুদের নিয়ে উদ্বেগ, সহায়তার আশ্বাস প্রশাসনের আদালতের ‘অস্পষ্ট’ রায়কে ঢাল বানিয়ে পদোন্নতি ওহাব গ্রুপের সুবিধা, সরকারের ক্ষতি প্রায় ৫ কোটি টাকা মাদকবিরোধী অবস্থানের জেরে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, পাল্টাপাল্টি বক্তব্য প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে জব্বার – আজাদ ও এমারত সম্মিলিত পরিষদ পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নাটকীয় অভিযানে গ্রেফতার টিকা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই শিশুর মৃত্যু—আত্রাইয়ে চাঞ্চল্য, প্রশ্নের মুখে টিকাদান কার্যক্রম ভুট্টা ক্ষেতে আপত্তিকর অবস্থায় প্রেমিক-প্রেমিকা: কোলা গ্রামে চাঞ্চল্য, গ্রাম্য সালিশে মীমাংসা নওগাঁয় এক রাতেই পরিবারের সকল সদস্যদের জা’বাই করে হ’ত্যা ভুট্টা ক্ষেতে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা,গ্রামবাসীর চাঞ্চল্যকর তথ্য

কৃষক কে বাড়ী থেকে চৌকিদার দিয়ে ডেকে নিয়ে মাস্তান দিয়ে পিটালেন ইউপি চেয়ারম্যান

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

মোঃ সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধি:,নওগাঁ জেলার আত্রাই উপজেলার ভোঁপাড়া গ্রামে এই নেক্কার জনক ঘটনাটি ঘটেছে গতকাল ০৪ এপ্রিল, রোজ বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ০৫:৩০ মিনিটে।এ বিষয়ে ভুক্তভোগী কৃষক মোঃ রশিদ আলী (৪৮),পিতা মৃত আমজাদ হোসেন বলেন, আমার বাপদাদার জমি ০২ নং ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিমুদ্দিন এর সহযোগিতা জোর্ড়পূর্বক দখল করে খেয়ে আসছিলো ভোঁপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির লোকজন।

আর এ বিষয় নিয়ে আমাদের পরিবারের সাথে ও আমার সাথে চেয়ারম্যান ও স্কুল কমিটির লোকজনদের দ্বন্দ্ব চলে আসছে দীর্ঘ দিন যাবৎ।

হঠাৎ গতকাল সন্ধ্যা ৫:৩০ মিনিটে চেয়ারম্যান নাজিমুদ্দিন তার চৌকিদার (গ্রাম পুলিশ) দিয়ে আমায় বাড়ী থেকে নির্জন এক স্থানে ডেকে নেয়।আমি সেখানে গিয়ে আরও অনেকেই দেখতে পাই। সেখানে উপস্থিত ছিল, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শহিদুর রহমান চঞ্চল, মাছের আড়ৎদার মোহাম্মদ নবাব,বর্তমান চেয়ারম্যান নাজিমুদ্দিন মন্ডল, প্রধান শিক্ষক মোঃ আফজাল হোসেন ও নবাব উদ্দিনের ছেলে নোবেল।

সবাই মিলে আমাকে হুমকি-ধমকি দিতে থাকে, এক পর্যায়ে নবাবের ছেলেসহ কয়েকজন আমায় এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে।তারপর নবাবের ছেলে নোবেল তার বাবা নবাবের হাতে থাকা লাঠি দিয়ে আমায় হত্যার উদ্দেশ্যে আঘাত করতে থাকে।আমার আত্মচিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

ভুক্তভোগী আব্দুর রশিদের পরিবার থানা পুলিশকে খবর দেয় এবং তাকে আহত অবস্থায় দ্রুত আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়।ভুক্তভোগী পরিবারের দাবি প্রশাসন যেন অতিদ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :