1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রাণীনগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আত্রাই নদীর তীরে বেদে পল্লীতে ঝড়ে প্রাণহানি—শিক্ষাবঞ্চিত শিশুদের নিয়ে উদ্বেগ, সহায়তার আশ্বাস প্রশাসনের আদালতের ‘অস্পষ্ট’ রায়কে ঢাল বানিয়ে পদোন্নতি ওহাব গ্রুপের সুবিধা, সরকারের ক্ষতি প্রায় ৫ কোটি টাকা মাদকবিরোধী অবস্থানের জেরে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, পাল্টাপাল্টি বক্তব্য প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে জব্বার – আজাদ ও এমারত সম্মিলিত পরিষদ পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নাটকীয় অভিযানে গ্রেফতার টিকা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই শিশুর মৃত্যু—আত্রাইয়ে চাঞ্চল্য, প্রশ্নের মুখে টিকাদান কার্যক্রম ভুট্টা ক্ষেতে আপত্তিকর অবস্থায় প্রেমিক-প্রেমিকা: কোলা গ্রামে চাঞ্চল্য, গ্রাম্য সালিশে মীমাংসা নওগাঁয় এক রাতেই পরিবারের সকল সদস্যদের জা’বাই করে হ’ত্যা ভুট্টা ক্ষেতে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা,গ্রামবাসীর চাঞ্চল্যকর তথ্য

আত্রাই উপজেলা পরিষদ নির্বাচনে এ্যাড. সনৎ কুমার প্রামাণিকের ব্যাপক প্রচার প্রচারণা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ মে, ২০২৪

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাই ঘনিয়ে আসছে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন, তৃতীয় ধাপে নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এ্যাড. সনৎ কুমার প্রামানিক গণসংযোগ ও ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন। শনিবার সকাল ৮টা থেকে উপজেলার ভোঁপাড়া, ইউনিয়নের কাশিয়াবাড়ী হাট থেকে প্রচারণা শুরু করেন।

সদর ইউনিয়ন ও ভোঁপাড়ার বিভিন্ন গ্রামে তিনি ব্যাপক প্রচার-প্রচারণা চালান। এ সময় ভোটারদের দ্বারে দ্বারে যেয়ে প্রার্থীর ঘোড়া প্রতীকের লিফলেট বিতরণ করাসহ ভোট প্রার্থনা করেন।

এ সময় তার কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিত ছিলো। চেয়ারম্যান প্রার্থী এ্যাড. সনৎ কুমার প্রামানিক জানান, আমি দীর্ঘদিন থেকে আওয়ামীলীগের রাজনীতি ও সামাজিক এবং সেবামূলক বিভিন্ন কাজের সঙ্গে জড়িত। এজন্য এলাকায় আমার একটা পরিচিতি রয়েছে এবং এলাকার মানুষ আমায় দলবল নির্বিশেষে ভালোবাসে।

আমি আত্রাই উপজেলার সবচেয়ে বড় দুটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে স্বচ্ছতার সহিত দীর্ঘ সময় প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছি।(১) কাশিয়াবাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় (২)আহসান উল্লাহ্ মেমোরিয়াল সরকারী উচ্চ বিদ্যালয়।সেই সাথে আমি আত্রাই উপজেলা শিক্ষক সমিতির সভাপতির (সাবেক) দায়িত্ব পালন করেছি স্বচ্ছতার সহিত।আমি আরও দায়িত্ব পালন করেছি, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সহ-সভাপতির (আত্রাই-উপজেলা)।বর্তমানে আমি নওগাঁ জজ কোর্টের একজন আইনজীবী হিসাবে দায়িত্ব পালন করছি।

এখন আমি এলাকার জনগণের সেবা করার উদ্দেশ্যে নির্বাচনে দাঁড়িয়েছি।ভোটারদের কাছে গিয়ে ব্যাপক সাড়া পাচ্ছি। সুষ্ঠু অবাধ নির্বাচন হলে আমি শতভাগ আশাবাদি বিপুল ভোটে জয়লাভ করবো।উল্লেখ্য, আগামী ২৯ মে আত্রাই উপজেলায় তৃতীয় ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :