1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, সন্ধানে ডুবুরি দলের টানা অভিযান ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির নির্বাচন ৯ জুন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ জুন, ২০২৪

সোহরাওয়ার্দী কলেজ প্রতিবেদক:
রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অন্যতম সংগঠন সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির (সোকসাস) নির্বাচন ২০২৪-এর তফসিল ঘোষণা করা হয়েছে। ভোট গ্রহণ আগামী ৯জুন রবিবার বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত।
রবিবার বেলা ১২টার দিকে সোহরাওয়ার্দী কলেজের ৩০৯ নম্বর রুমে সমিতির বর্ধিত সভায় ‘সোকসাস’ এর নির্বাচন ২০২৪ এর নির্বাচন কমিশন এবং নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়। সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভার কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।
সভায় উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশন হিসেবে মনোনীত হয়েছেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক শিক্ষার্থী এবং ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদী। এছাড়াও নির্বাচন কমিশনার মনোনীত করা হয় সাবেক শিক্ষার্থী ও সংগঠনটির উপদেষ্টা ইমরান মাহমুদ এবং সাকিব আল হাসান।
প্রধান নির্বাচন কমিশনারের সার্বিক তত্ত্বাবধানে ২রা জুন থেকে আগামী ৪ জুন মনোনয়ন বিতরণ ও জমা নেওয়া হবে। এছাড়াও ৫জুন প্রার্থিতা যাচাই বাছাই করে চূড়ান্ত প্রার্থী ঘোষনা করা হবে। আগামী ৯ই জুন সোকসাস নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হবে।
সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির এই বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক সমিতির উপদেষ্টা হাসান মেহেদী, ইমরান মাহমুদ, সাকিব আল হাসান, মোঃ ইউসুফ হাওলাদার, মো: রাফসান, বর্তমান কমিটির সভাপতি ইয়াসিন মোল্লা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, দপ্তর সম্পাদক আকবর হোসেনসহ সমিতির সদস্য আমিরুল ইসলাম, লিখন হোসাইন, সাজ্জাদুল ইসলাম, আমিনুর সিকদার, হাসিব ইথুন, আবন্তিকা সাহা, রহিমা বেগম, জেনিয়া ঐশ্বর্য্য এবং সাব্বির হাওলাদার।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :