1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রাণীনগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আত্রাই নদীর তীরে বেদে পল্লীতে ঝড়ে প্রাণহানি—শিক্ষাবঞ্চিত শিশুদের নিয়ে উদ্বেগ, সহায়তার আশ্বাস প্রশাসনের আদালতের ‘অস্পষ্ট’ রায়কে ঢাল বানিয়ে পদোন্নতি ওহাব গ্রুপের সুবিধা, সরকারের ক্ষতি প্রায় ৫ কোটি টাকা মাদকবিরোধী অবস্থানের জেরে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, পাল্টাপাল্টি বক্তব্য প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে জব্বার – আজাদ ও এমারত সম্মিলিত পরিষদ পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নাটকীয় অভিযানে গ্রেফতার টিকা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই শিশুর মৃত্যু—আত্রাইয়ে চাঞ্চল্য, প্রশ্নের মুখে টিকাদান কার্যক্রম ভুট্টা ক্ষেতে আপত্তিকর অবস্থায় প্রেমিক-প্রেমিকা: কোলা গ্রামে চাঞ্চল্য, গ্রাম্য সালিশে মীমাংসা নওগাঁয় এক রাতেই পরিবারের সকল সদস্যদের জা’বাই করে হ’ত্যা ভুট্টা ক্ষেতে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা,গ্রামবাসীর চাঞ্চল্যকর তথ্য

স্বৈরাচার হাসিনার বিচারের দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

বিশেষ প্রতিনিধি:গণআন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে অবস্থানরত সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে আশুলিয়া প্রেসক্লাবে সাধারন ছাত্র সমাজ ও ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তরের সম্মিলিত উদ্যেগে “খুনি হাসিনার পুনর্বাসন স্বড়যন্ত্রের বিরুদ্ধে”প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকালে আশুলিয়া প্রেসক্লাবে সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি সা’আদ আল মোকাররম।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস আশুলিয়া থানার সভাপতি হাফেজ মাওলানা জিয়াউর রহমান। গণ অধিকার অধিকার পরিষদ ঢাকা জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক ইসরাফিল খোকন।
যুব অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তরের সভাপতি জি এম রুবেল রানা। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বক্তব্য রাখেন নাফিউর রহমান শান্ত।

পরবর্তীতে মানববন্ধনের শেষে সা’আদ আল মোকাররম ছাত্র সমাজের পক্ষ থেকে ৪ টি দাবি উত্থাপন করেন,(১)অনতিবিলম্বে খুনি হাসিনা সহ জুলাই গনহত্যার সাথে জরিত সকলকে বিচারের আওতায় এনে দেশে বিচার কার্যকর করতে হবে। (২)ছাত্রদের উপর পরোক্ষ ও প্রতক্ষভাবে হামলায় জরিত থাকার অপরাধে আ’লিগ ছাত্রলিগ, যুবলিগ সহ সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।(৩)নিহত, আহত ও পঙ্গুত্ববরন কারী ছাত্রদের চিকিৎসা সহ যাবতীয় ক্ষতিপুরনের ব্যবস্থা করতে হবে।(৪) সরকারী সকল প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্য থেকে ফ্যাসিস্টের দোসর ও সহযোগীদেরকে বরখাস্ত করে বিচারের আওতায় আনতে হবে। এছাড়াও ছাত্রসমাজের এই আন্দোলন চুড়ান্ত বিজয় পর্যন্ত অব্যহত থাকবে ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :