1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
ছাত্রলীগ থেকে ছাত্রদল! ক্ষমতা বদলেই ‘রঙ বদলের’ অভিযোগে এ.আর অনিককে ঘিরে তোলপাড় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত মাত্র ১২ দিনে আত্রাইয়ে তিন মরদেহ উদ্ধার: আতঙ্কে জনপদ, বাড়ছে নিরাপত্তা নিয়ে শঙ্কা ৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিকসে চ্যাম্পিয়ন বিকেএসপি সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আইজেএফের বিবৃতি, ক্ষমা চাওয়ার দাবি আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ফাঁদে নিঃস্ব তিন্নি: ২ সংসার ধ্বংসের পর টাকা-সোনা লুটে পলাতক ছাত্রলীগ নেতা সেলিম মিরপুর আ.লীগ নেতার বিরুদ্ধে ভূমিদস্যুতা থেকে শুরু করে নানা অভিযোগ; গ্রেফতারের দাবি সচেতন মহলের আত্রাই-রাণীনগর মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা ব্যর্থ,তিন ডাকাত গ্রেফতার;পলাতক আরও পাঁচজন সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা; স্বর্ণের চেইন ও টাকা লুট পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার অভিযানে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ১

গতকাল গায়ে ছিলো সারওয়ানি,আজ গায়ে কাফনের কাপড়,নববধূ নিস্তব্ধ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ সোহেল রানা জেলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলার আত্রাই উপজেলার অন্তর্গত হাট কালুপাড়া ইউনিয়নের নন্দনালী পূর্বপাড়া নিবাসী মোঃ আজাদুল ইসলাম এর ছেলে মরহুম সাজেদুল ইসলাম (২৫) আজ (১৪ সেপ্টেম্বর) শনিবার বেলা আনুমানিক ১১:৩০ টায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়।

জানা গেছে, মরহুম সাজেদুল ইসলাম বড় দুই বোনের একমাত্র ছোট ভাই।তিনি ঢাকায় ড্রাইভার হিসেবে কাজ করতেন। গত (১৩ সেপ্টেম্বর) শুক্রবার তিনি রানীনগর উপজেলার চকরামপুর গ্রামে বিয়ে করেন। আজ ছিল তার বাড়িতে বৌভাত, আয়োজন।সেই উপলক্ষে তিনি তার খালাতো ভগ্নিপতি রতন এর সাথে আত্রাই সদর থেকে দই নিয়ে মোটরসাইকেল যোগে ফিরছিলেন নিজ বাড়ীর উদ্দেশ্যে।

ফেরার পথে আহসানগঞ্জ ইউনিয়নের শুকটিগাছা সুইসগেট সংলগ্ন স্থানে অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারায় সদ্য বিবাহিত সাজেদুল ইসলাম।তার সাথে থাকা ভগ্নিপতি রতনকে আশঙ্কা জনক অবস্থায় আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত নিয়ে আসেন প্রত্যক্ষদর্শীরা।

বর্তমানে রতন এর অবস্থা খুবই আশঙ্কাজনক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার প্রস্তুতি চলছে। খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া।তার বাড়িতে চলছে শোকের মাতম আর নববধূ হয়েছেন নির্বাক নিস্তব্ধ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :