1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন

কাশিমপুর কারাগার থেকে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী আশুলিয়ায় গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিনিধি:

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার হতে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মো. আমির হোসেনকে (৩০)আশুলিয়া এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন-র‍্যাব।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৪ কোম্পানী কমান্ডার মেজর জালিস মাহমুদ খান।

গ্রেফতারকৃত আসামী হলেন, চাঁদপুর জেলার মতলব থানার তাজুল ইসলামের ছেলে মো. আমির হোসেন।

র‍্যাব জানায়, সাভার র‍্যাব-৪ এবং র‍্যাব-১০ এর যৌথ অভিযানে গতকাল রাতে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গাজীপুর জেলার টঙ্গী থানার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত হোসেন (১৪) হত্যাকান্ডের মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী।

আটককৃত আসামীর বরাত দিয়ে র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত মোঃ আমির হোসেন (৩০) অপহরণ ও হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত একজন আসামী। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৬ আগস্ট ২০২৪ তারিখ জেল থেকে পালিয়ে দেশের বিভিন্ন স্থানে নিজেকে আত্মগোপন করে আসছিলো।

র‍্যাব আরও জানান, গত ৫ জুন দুপুর ১টা ৩০ মিনিটে হোসেনের (১৪) সাথে দীর্ঘদিন ধরে লেনদেনের বিষয় নিয়ে বিরোধের জের ধরে আসামী আমির হোসেন তার বন্ধু নুর আলম ও রিপন এবং তাদের সহযোগীদের নিয়ে ভিকটিম এর উপর প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগ খুঁজতে থাকে। বিগত ০৫ জুন ২০১০ খ্রি. দুপুর ১৩.২০ ঘটিকায় ভিকটিম এর বাড়ির পার্শ্বে চা দোকান হতে ভিকটিমকে তুলে নিয়ে পাগার এলাকায় অপহরণ পূর্বক মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে মুক্তিপণ না পেয়ে শ্বাসরোধ করে হত্যা করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। পরে এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন।

এ বিষয়ে র‍্যাব -৪ এর কোম্পানী কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীকে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে যৌথ অভিযানে আটক করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :