1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, সন্ধানে ডুবুরি দলের টানা অভিযান ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার

হামীম গ্রুপে ওয়েল্ডিং কাজ করতে যেয়ে শ্রমিকের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিনিধি: গাজীপুর মহানগরের কাশিমপুর মেট্রো থানাধীন জিরানী বাজার সাকিনস্ত হামিম গ্রুপের দ্যাটস ইট নিট লিঃ ফ্যাক্টরির ভিতরে ওয়েল্ডিং কাজ করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা যায়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর ২৪) বেলা আনুমানিক ১১ ঘটিকায় কাশিমপুরের জিরানি এলাকায় হামিম গ্রুপের দাটস ইট নিট লিঃ কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত সুলতান মাহমুদ (২৯) বগুড়া জেলার ধনুট উপজেলার চুনিয়াপাড়ার আব্দুল কাদেরের ছেলে। তিনি দ্যা টস ইট নিট লিঃ এর ওয়েলডার হিসাবে কাজ করতেন। তিনি আশুলিয়ার ভাদাইল এলাকার কাঁঠালতলা মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

প্রাথমিকভাবে জানা যায় যে, গত ২৬ সেপ্টেম্বর বেলা আনুমানিক ১০.৩০ ঘটিকার সময় ভিক্টিম দ্যাটস ইট নিট লিঃ ফ্যাক্টরির ০১ নং বিল্ডিং এর ৮ম তলা ভবনের ২য় তলায় টেবিলের উপর দাড়িয়ে ক্যাবল ট্রি এর ওয়েল্ডিং এর কাজ করার সময় অসতর্কতা বশত: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টেবিলের উপর থেকে মেঝেতে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়ে এবং বাম হাতে আঘাতপ্রাপ্ত হয়। দ্রুত চিকিৎসার জন্য ফ্যাক্টরি কর্তৃপক্ষ তাকে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে ১১.১৫ ঘটিকায় মৃত ঘোষণা করেন।

কাশিমপুর থানার এস.আই (নি:) মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে প্রেরণ করেন।

এ ব্যাপারে কাশিমপুর থানার এসআই জাহাঙ্গীর আলম এর সাথে কথা হলে তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়েল্ডিং এর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়ে। একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :