1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, সন্ধানে ডুবুরি দলের টানা অভিযান ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার

আশুলিয়ার বার্ডস গ্রুপের চেয়ারম্যান সেনাবাহিনীর হাতে আটক,মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

মো:শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:
ঢাকার সাভারের আশুলিয়ার নবিনগর চন্দ্রা মহাসড়কে বকেয়া বেতনের দাবিতে গেল দুই দিন যাবৎ (সোমবার থেকে) অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বার্ডস গ্রুপের তিনটি কারখানার শ্রমিকরা। এতে সাভারের তিন মহাসড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। চলছে শ্রমিকদের টানা বিক্ষোভ, কিছুক্ষণ পরপর শ্রমিকরা দাবি আদায়ের পক্ষে দিচ্ছে নানা শ্লোগান।

এতে সড়কের নবীনগর থেকে বাইপাইল হয়ে কবিরপুর পর্যন্ত প্রায় ১৮ কিমি যানজটের সৃষ্টি হয়েছে। এর মধ্যে চন্দ্রামুখী সড়কে নবীনগর থেকে বাইপাইল পর্যন্ত ৩ কিমি ও ঢাকামুখী লেনে কবিরপুর থেকে বাইপাইল ১০ কিমি সড়কে যানজট সৃষ্টি হয়েছে।

এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় ৫ কিলোমিটার ও আব্দুল্লাহপুর-আশুলিয়া-বাইপাইল সড়কেও দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। শ্রমিক আন্দোলনের প্রভাব পড়েছে শিল্পাঞ্চল সাভার আশুলিয়া জুড়ে।অবেশেষে বার্ডস গ্রুপের চেয়ারম্যান মোস্তফা আনোয়ার সেনাবাহিনীর হাতে আটক হওয়ার ৫৬ ঘন্টা পর স্বাভাবিক হলো নবীনগর চন্দ্রা মহাসড়কের যান চলাচল।মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে শ্রমিকরা।

এদিকে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী গতকাল (০২ অক্টোবর) জেনারেশন নেক্সট পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশোধ করার কথা থাকলেও তা পরিশোধ করেনি কর্তৃপক্ষ।এতে ক্ষিপ্ত হয়ে সকাল থেকে কয়েক ঘন্টা নরসিংহপুর-কোনাবড়ী রাস্তা অবোধ করে রাখে শ্রমিকরা।পরবর্তী সকাল ১০:৩০ মিনিটে আন্দোলনরত শ্রমিকরা ১০টি বাস নিয়ে শ্রম মন্ত্রণালয়ের উদ্দেশ্যো রওনা দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :