1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নদীর পানি বৃদ্ধি, কালিকাপুরের আটগ্রামে ভাঙনের শঙ্কা: ঝুঁকিতে ৬৫০০ বিঘা ধানক্ষেত আত্রাই পুলিশের কাজে বাধা, এসপি’র নাম ভাঙিয়ে আটক মাদকসেবীকে ছাড়ানোর চেষ্টা আত্রাই মাদকসেবীর হামলার অভিযোগ, হাসুয়া নিয়ে তাড়া—এলাকায় চরম উত্তেজনা সংবাদ প্রকাশের পর আত্রাই বেলী ব্রিজের সংস্কার কাজ শুরু, স্বস্তি এলাকাবাসীর মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রাণীনগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আত্রাই নদীর তীরে বেদে পল্লীতে ঝড়ে প্রাণহানি—শিক্ষাবঞ্চিত শিশুদের নিয়ে উদ্বেগ, সহায়তার আশ্বাস প্রশাসনের আদালতের ‘অস্পষ্ট’ রায়কে ঢাল বানিয়ে পদোন্নতি ওহাব গ্রুপের সুবিধা, সরকারের ক্ষতি প্রায় ৫ কোটি টাকা মাদকবিরোধী অবস্থানের জেরে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, পাল্টাপাল্টি বক্তব্য প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে জব্বার – আজাদ ও এমারত সম্মিলিত পরিষদ পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নাটকীয় অভিযানে গ্রেফতার

সাভার গণহত্যা মামলায় মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নেতা গ্রেপ্তার অন্তর গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

মোঃ শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের দায়ের করা গণহত্যা মামলায় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ঢাকা জেলা উত্তরের সভাপতি আল-আমিন ওরফে অন্তর কে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার আল-আমিন ওরফে অন্তরকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। এর আগে রাতে সাভারের গেন্ডা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আল-আমিন ওরফে অন্তর সাভার মধ্যে গেন্ডা মোল্লা মার্কেট এলাকার শফি উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে টেকনাফ থানায় আরও দুটি ইয়াবা মামলা রয়েছে।

পুলিশ জানায়, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহতের স্বজন বেশ কিছু মামলা দায়ের করেছেন। তারই একটি মামলায় আল-আমিন এজাহারভুক্ত আসামি। গতকাল রাতে সাভারের গেন্ডা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুবেল বলেন, আল-আমিনের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলা দায়ের হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। 
প্রসঙ্গত, প্রসঙ্গত, বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারীরা গত ৪ ও ৫ আগস্ট সাভারে  জমায়েত হতে থাকে ছাত্রজনতা। এসময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পুলিশের পাশাপাশি আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এঘটনায় সাভার আশুলিয়ায় অর্ধশতাধিক ছাত্র-জনতা শহিদ হন। শহীদের স্বজনরা পরবর্তীতে মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :