1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, সন্ধানে ডুবুরি দলের টানা অভিযান ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার

সাভারে বিএনপি নেতার উপর আ.লীগ নেতার নেতৃত্বে সন্ত্রাসী হামলা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

সাভার (ঢাকা) প্রতিনিধি,
ঢাকার সাভারে প্রকাশ্য দিবালোকে আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে এক বিএনপি নেতাকে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। এ ঘটনায় আহত ওই বিএনপি নেতার স্ত্রী বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

শুক্রবার (৪ অক্টোবর) দুপুর ১ টার দিকে সাভার পৌরসভার রাজাশন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত ওই বিএনপি নেতার নাম মো. আলাউদ্দিন খাঁন (৪৫) তিনি সাভারের পূর্ব রাজাশন গির্জা রোড এলাকার বাসিন্দা এবং পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

আর অভিযুক্ত আসামীরা হলেন, সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ মিয়া (৫০), সাভার পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হাজী (৪৮), যুবলীগ নেতা মো. নজরুল (৫৫), মো. নাহিদ (৩৫), মো. সাদ্দাম (৩০), মো. আফসার (৩২), মো. তুষার ওরফে মনির (৩২), মো. ফারুক ওরফে স্বর্ণকার ফারুক (৫০), মো. শরীফ (৩২), মো. আহাদ (৩৩), মো. লাভলু (৩৫) ও মো. হৃদয় ওরফে কালা হৃদয় (৩৫)।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, একই এলাকার বাসিন্দা হওয়ায় ভুক্তভোগী মো. আলাউদ্দিনের সঙ্গে অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. জাহিদ হাসানের ও আওয়ামী লীগ নেতা দেলোয়ার হাজীর দীর্ঘদিন যাবত রাজনৈতিক বিরোধ চলে আসছিল। এর আগে গত ১১ জুলাই জাহিদ ও দেলোয়ার হাজীর নেতৃত্বে ভুক্তভোগীর বসতবাড়িতে হামলা চালানো হয়। এরই প্রেক্ষিতে আজ দুপুর ১টার দিকে ভুক্তভোগী আলাউদ্দিন রিকশাযোগে বাড়ি ফেরার সময় পথিমধ্যে অভিযুক্ত জাহিদ হাসানের অফিসের সামনে পৌছালে অভিযুক্তরা তার রিকশার গতিরোধ করে এবং তাঁকে টেনেহিচড়ে রিকশা থেকে নামিয়ে লোহার রড, বাঁশ ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে বেধরক মারধর করে। এক পর্যায়ে মার খেয়ে মাথা ফেটে তিনি অজ্ঞান হয়ে পরলে তাঁকে মৃতভেবে রাস্তায় ফেলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় জনতা ও পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ ব্যাপারে ভুক্তভোগী আলাউদ্দিনের ছেলে সাহাদাত হোসেন নীরব বলেন, আমার বাবা একজন বিএনপি নেতা এ কারণে দীর্ঘদিন যাবত আওয়ামী লীগ নেতা জাহিদ ও দেলোয়ার হোসেনের সাথে আমার বাবার বিরোধ চলে আসছিল। সবশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের পরিবারের সদস্যরা অংশ নেয়ায় অভিযুক্তদের নেতৃত্বে আমাদের বাড়িতে হামলা চালানো হয়। এবং এর আগেও বেশ কয়েকবার আমার বাবার উপর হামলার চেষ্টা করে তারা। বিষয়টি নিয়ে একাধিকবার থানায় আমরা অবগত করলেও আমরা কোন বিচার পাইনি। আজকে তারা আমার বাবাকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করেছে। তিনি এখন হাসপাতালে ভর্তি আমি আমার বাবার উপরে এই হামলার সুষ্ঠু বিচারের দাবি জানাই।

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জুয়েল মিঞা জানান, আমরা ভুক্তভোগীর স্ত্রী থানায় অভিযোগ করেছেন। আমরা তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। সন্ত্রাসী যে দলেরই হোক তার কোন ছাড় নেই।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :