1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার আত্রাইয়ে বিশ্বকাপ ফুটবল খেলা শেষে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

সাভার সিআরপিতে আসলেন জামায়াতের আমির – ডা.শফিকুর রহমান

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ইসলামী চায় একটি মানবিক বাংলাদেশ। যেখানেই মানবতার বিপর্যয় ঘটেছে সেখানেই মানবতার পাশে দাঁড়িয়েছে জামায়াত। জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ এবং আহতরা আমাদের জাতীয় বীর।

বৃহস্পতিবার রাতে সাভারের পক্ষাঘাতগ্রস্পুতদের পূর্নবাসন কেন্দ্রে (সিআরপি) গুলিবিদ্ধ চিকিৎসাধীন রোগীদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

জামায়াতে ইসলামীর আমির বলেন, আমরা চাইনা দেশের জন্য যারা এত বড় ত্যাগ স্বীকার করেছে তারা কারো দয়ার পাত্র হয়ে থাকুক। এই আন্দোলনে আত্মত্যাগ কারীদের যথার্থ মূল্যায়ন করতে হবে।

তিনি আরও বলেন, আমরা চাই যথাযথ চিকিৎসা নিয়ে এই মানুষগুলো যাতে কাজ করে খেতে পারে এবং সম্মানের সাথে বেঁচে থাকতে পারে। তাদের পুনর্বাসনেও জামায়াত সবসময় পাশে থাকবে।

নেতাকর্মীদের নিয়ে চিকিৎসাধীন রোগীদের শয্যা পাশে যান এবং তাদের চিকিৎসাসহ পরিবারের খোঁজখবর নেন জামায়াতের আমির।

এসময় অন্যানের মধ্যে জামায়াতের ঢাকা জেলা উত্তরের আমির মাওলানা আফজাল হোসেন, নায়েবে আমির মাওলানা আব্দুর রউফ, জেলা সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসেন, প্রশিক্ষণ সম্পাদক অধ্যক্ষ তৌহিদ হোসেন, রাজনীতি বিষয়ক সম্পাদক হাসান মাহবুব মাস্টার, আইন সম্পাদক এ্যাডভোকেট শহীদুল ইসলাম, মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান, প্রকাশনা সম্পাদক হারুনুর রশিদ, সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান, সাভার পৌর আমির আজিজুর রহমান, ধামরাই উপজেলার আমির মাওলানা আব্দুল হালিম, সাভার থানা আমির আব্দুল কাদের, ছাত্রশিবিরের ঢাকা জেলা উত্তর সভাপতি আবু সুফিয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে আহতদের ৫৭ জন বর্তমানে চিকিৎসা নিচ্ছেন সাভারের সিআরপিতে। তাদের মধ্যে স্পাইনাল কর্ডে গুলিবিদ্ধ ৬ জনের অবস্থা গুরুতর।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :