1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
নাশকতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে: যুবদল নেতা শাওন সরকার নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সাভার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফেজ দেলোয়ার লকডাউন ও নাশকতার প্রতিবাদে সাভারে ছাত্রদলের বিক্ষোভ, নেতৃত্বে ঢাকা জেলা ছাত্রদল সভাপতি তমিজ উদ্দিন কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার পেলেন কবি জিয়া হক নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে সাভারে ঢাকা জেলা ছাত্রদল সভাপতি তমিজ উদ্দিনের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খলা ঠেকাতে রাজপথে মঞ্জুরুল ইসলাম প্রাণিসম্পদ খাতের উৎপাদন ব্যয় কমাতে গবেষণার তাগিদ বিএলআরআইয়ের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শেষ সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন মেয়র পদপ্রার্থী খোরশেদ আলম এসআই কামরুল হাসানের নেতৃত্বে সাভারে ১৭২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সাভারে পৈতৃক জমি দখলচেষ্টা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

মুরাদনগরে নারী ইউপি সদস্যের বাড়ীর ছাদে গাজাঁ চাষ, আটক ০১

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

মোঃঅলি উল্লাহ ভূঁইয়া,(মুরাদনগর)প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক সংরক্ষিত ইউপি সদস্যের বাড়ীর ছাদে গাজাঁ চাষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউপি সদস্যের ছেলে মোহাম্মদ মাসুদ (৪৪) কে আটক করে ও ১০টি গাজাঁ গাছ উদ্ধার করে পুলিশ।
রবিবার দিবাগত রাত ৯টায় উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নবীপুর গ্রাম থেকে গাজাঁ গাছ উদ্ধার করে মুরাদনগর থানা পুলিশ।
আটককৃত মোহাম্মদ মাসুদ উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য মনিকা বেগম ও মৃত মোহাম্মদ আজিজুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নবীপুর গ্রামে ইউপি সদস্য মনিকা বেগমের বাড়ীর ছাদে মাদক চাষ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই সফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই বাড়ীতে অভিযান চালিয়ে ১০ টি গাজাঁ গাছ, গাজাঁ চাষ সংরক্ষণ ও বিক্রয়ের সরঞ্জাম উদ্ধার করে। গাজাঁ চাষের অভিযোগে মহিলা ইউপি সদস্যর ছেলে মোহাম্মদ মাসুদকে আটক করে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, নিজ বাড়ীর ছাদে গাঁজার চাষ, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগ মাসুদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুওে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :