1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন

সাভার বাসের ধাক্কায় লোকপ্রশাসন কেন্দ্রের এক কর্মকর্তা নিহত,বিচারের দাবিতে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫


মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:
সাভার সড়ক দূর্ঘটনায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সহকারী প্রোগ্রামার মো. রুস্তম রাব্বানী নিহতের ঘটনায় দোষী বাস চালকের বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানটির প্রায় শতাধিক কর্মকর্তা ও কর্মচারী।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি প্রধান ফটকের সামনে এই মানববন্ধন পালন করেন তারা। এর আগে এঘটনায় বিপিএটিসির স্টেট অফিসার আজিজুল হাকিম বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এসময় মানববন্ধনে উপস্থিত নিহত রুস্তম রাব্বানীর সহকর্মীরা ঘাতক বাস চালকের শাস্তিসহ সড়কে চলাচলরত যানবাহনের বেপরোয়া গতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবী তুলেন।

উল্লেখ্য গত রোববার (৫ জানুয়ারি) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি ৩নং গেইটের সামনে সড়ক পার হবার সময় পেছন দিক থেকে আসা ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি পরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৮টার দিকে মৃত্যুবরন করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :