1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন

কক্সবাজারে নিখোঁজের পর এক শিশুর মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিনিধি:কক্সবাজারে নিখোঁজ থাকার ৮ ঘন্টা পর আল মুহাম্মদ হক আহাদ (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে কক্সবাজার শহরের কলাতলীর ডিসির পাহাড় এলাকার নিজ বাড়ির পাশের একটি খালি প্লটের মিলেছে এই মরদেহ। একই দিন বিকাল ৫ টা থেকে নিখোঁজ হয় আল মুহাম্মদ হক আহাদ।

আল মুহাম্মদ হক আহাদ ওই এলাকার অনোয়ারুল হকের ছেলে। এবং স্থানীয় একটি কিন্ডার গার্ডেনের শিশু শ্রেণীর শিক্ষার্থী।

কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান জানিয়েছেন, মঙ্গলবার বিকাল ৫টার দিকে শিশু আহাদ নিখোঁজ হয়। তারপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। একপর্যায়ে রাত ১টার দিকে বাড়ির পাশের সীমানা দেয়াল দিয়ে ঘেরা একটি খালি প্লটে শিশুটির নিথরদেহ পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, শিশুটির গলায় চাপ দেয়ার চিহ্ন রয়েছে জানিয়েছে স্বজনরা। ময়নাতদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে। এব্যাপারে আইনগত প্রক্রিয়ার পাশাপাশি মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :