1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই উপজেলাসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. নাহিদুল ইসলাম বিপ্লব আত্রাইয়ে একই স্থানে বারবার ছিনতাই-ডাকাতি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ধামসোনা ইউনিয়নে সেবার অন্য নাম আবুল কালাম আজাদ, মানবিক কর্মকাণ্ডে মুগ্ধ এলাকাবাসী কাস্টমস কর্মকর্তার বহনকারী সিএনজির গতিরোধ ও হত্যাচেষ্টার অভিযোগ,মামলা দায়েরের প্রস্তুতি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেফ রোড ফাইটার সাংবাদিক তারিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ি আটকে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের সহায়তায় রক্ষা এলজিইডি ময়মনসিংহ সমাচার নির্বাহী প্রকৌশলী সালমান রহমান গিলে খাচ্ছে এলজিইডি রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ির গতিরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের সহায়তায় উদ্ধার আত্রাই মাদকের বিরুদ্ধে এমপি রেজুর জিরো টলারেন্স ঘোষণার পরদিনই ৩৫০ পিচ এম্পুল ইনজেকশন সহ আটক-০১

পাইকগাছায় জলমহালে হামলা মামলায় সাবেক বিএনপি নেতা ডাবলুর ভাই কারাগারে

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

নিউজ ডেস্ক :
খুলনার পাইকগাছায় কপিলমুনি ইউনিয়নের নাছিরপুর জলমহলে মাছ চুরি, মারপিট ও বাসাবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় জেলা বিএনপির সাবেক সদস্য ও কপিলমুনি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু’র ভাই এম আজাদ হোসেন ও তার সহযোগী আবুল হোসেন কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) পাইকগাছার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল আদালতে জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মামলার বাদী পক্ষের আইনজীবি মোঃ একরামুল হক বিশ্বাস জামিন না মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

সংশ্লিষ্ঠ সুত্রে জানা গেছে, উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর গ্রামের শেখ জাহাঙ্গীর হোসেনের ছেলে শেখ এনামুল হোসেন নাছিরপুর জলমহলটি সরকারের নিকট থেকে ইজারা গ্রহণ করে ঘের পরিচালনা করে আসছেন। ঘের পরিচালনাকালে শেখ এনামুল হোসেন পড়াশোনার সুবাদে বাড়ির বাইরে অবস্থান করায় তার ভাই শেখ নাজমুল হোসেন ওই মৎস্য ঘেরটি পরিচালনা করেন। ওই জলমহল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবহিকতায় বিগত ২০২৪ সালের ১৯ অক্টোবর সন্ধ্যার দিকে আজাদ মোড়লের নেতৃত্বে ৫০/৬০ জনের সংঘবদ্ধ একটি দল জলমহলটি দখল করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ঘেরে প্রবেশ করে মাছ মারতে থাকে। এ সময় ঘের কর্মচারী হোসেন মল্লিক বাধা প্রদান করলে তাকে মারপিট করে মারাত্মক আহত করে চলে যায়। স্থানীয় লোকজন মারাত্মক আহত অবস্থায় হোসেন মল্লিককে হাসপাতালে ভর্তি করে। পরবর্তিতে একই বছর ২১ অক্টোবর ভোরের দিকে পুনরায় জলমহলের বাসায় আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

এ ঘটনায় শেখ নাজমুল হোসেন বাদী হয়ে কাশিমনগর গ্রামের মৃত. তোফাজ্জেল মোড়লের ছেলে আজাদ মোড়ল, রেজাকপুর গ্রামের হায়দার গাজীর ছেলে রাহান গাজী, মৃত ইউনুচ গাজীর ছেলে আবুল হোসেন ও আজর গাজীর ছেলে রাসেল গাজীসহ ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০-৩০ জনের নামে পাইকগাছার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ওসি পাইকগাছা থানাকে এজাহারের জন্য আদেশ প্রদান করলে ২২ অক্টোবর থানা মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করেন।

মামলায় আজাদ মোড়ল ও তাদের অন্যতম সহযোগী আবুল হোসেন রবিবার পাইকগাছার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল আদালতে জামিন প্রার্থনা করলে আদালতের বিজ্ঞ বিচারক দীর্ঘ শুনানিন্তে তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেলা হাজতে প্রেরনের নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :