1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন

এতিমদের খাওয়ানো হলো না বাবু’র ঘাতক ট্রাক কেড়ে নিলো প্রাণ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ সোহেল রানা, জেলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার ভোপাড়া ইউনিয়নের আত্রাই-পতিসর রোডে ১২ বিঘা নামক স্থানে ঘটেছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। শনিবার ১৫ ফেব্রুয়ারি সকালে সাদিকুর রহমান বাবু (৪৭) মাদ্রাসার এতিমদের খাওয়ানোর জন্য বাজার নিয়ে মোটর সাইকেল যোগে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। বালু বোঝাই ড্রাম ট্রাক টি পেছন থেকে মোটরসাইকেল টিকে ধাক্কা দিলে নিহত বাবু রাস্তার উপরে পড়ে যায় এবং পুরো ট্রাকটি বাবুর শরীর ছিন্নভিন্ন করে চলে যায়। নিহত সাদিকুর রহমান বাবু বাঁকা গ্রামের মৃত আব্দুস সামাদ মৃধা এর ছেলে।
ট্রাকটি নিয়ে ঘাতক চালক হাফিজুর রহমান (৩৩) পালানোর চেষ্টা করলে নওদুলী বাজারে উত্তেজিত জনতা ট্রাকটি ঘিরে ফেলে। ঘাতক চালক হাফিজুর রহমান রাজশাহীর চারঘাট উপজেলার বাসিন্দা বলে জানা যায়।
দুর্ঘটনার খবর পেয়ে আত্রাই থানা অফিসার্স ইনচার্জ মোঃ শাহাবুদ্দিন সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত মারমুখী জনগণকে অত্যন্ত বিচক্ষণতার সাথে নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। এবং ঘাতক চালক ও ট্রাকটি আটক করে পুলিশের হেফাজতে নেন ।

ঘাতক চালক এর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :