1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সংবাদ প্রকাশের পর আত্রাই বেলী ব্রিজের সংস্কার কাজ শুরু, স্বস্তি এলাকাবাসীর মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রাণীনগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আত্রাই নদীর তীরে বেদে পল্লীতে ঝড়ে প্রাণহানি—শিক্ষাবঞ্চিত শিশুদের নিয়ে উদ্বেগ, সহায়তার আশ্বাস প্রশাসনের আদালতের ‘অস্পষ্ট’ রায়কে ঢাল বানিয়ে পদোন্নতি ওহাব গ্রুপের সুবিধা, সরকারের ক্ষতি প্রায় ৫ কোটি টাকা মাদকবিরোধী অবস্থানের জেরে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, পাল্টাপাল্টি বক্তব্য প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে জব্বার – আজাদ ও এমারত সম্মিলিত পরিষদ পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নাটকীয় অভিযানে গ্রেফতার টিকা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই শিশুর মৃত্যু—আত্রাইয়ে চাঞ্চল্য, প্রশ্নের মুখে টিকাদান কার্যক্রম ভুট্টা ক্ষেতে আপত্তিকর অবস্থায় প্রেমিক-প্রেমিকা: কোলা গ্রামে চাঞ্চল্য, গ্রাম্য সালিশে মীমাংসা নওগাঁয় এক রাতেই পরিবারের সকল সদস্যদের জা’বাই করে হ’ত্যা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ফাহমিন এর কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা শামীম

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি: বৈষম্য- বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ফাহমিন জাফর টঙ্গী সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক (২য় বর্ষ) শিক্ষার্থী ছিলেন।শহীদ ফাহমিনের কবর জিয়ারত এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন।

গতকাল ০১ এপ্রিল, রোজ মঙ্গলবার বিকেল ৪ ঘটিকার সময় আত্রাই উপজেলার ০১ শাহগোলা ইউনিয়নের নিকটস্থ তারাটিয়া গ্রামে শহীদ ফাহমিন এর বাড়িতে যান ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মো.শামীম হোসেন এবং আত্রাই থানা ছাত্রদল ও মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে কুশলাদি এবং ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর কেন্দ্রীয় ছাত্রদল নেতা শামীম হোসেন গণমাধ্যম কর্মীদের বলেন, দেশ নেত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও ছাত্রদল এই আন্দোলনের সকল শহীদের পাশে রয়েছে।সেই সাথে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানিয়ে।

তিনি আরও বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতেই হবে। জুলাই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন সকল শহীদ এবং তাদের পরিবারের পাশে সব সময় থাকবে ছাত্রদল।যে স্বপ্ন নিয়ে ছাত্ররা রাজপথে ছিলো এবং শহীদ হয়েছে তাদের সেই স্বপ্ন বাস্তবায়নের অঙ্গিকার নিয়েই ছাত্রদল রাজপথে থাকবে।

বিগত সময় যেভাবে ছাত্রলীগ কলেজ, বিশ্ববিদ্যালয় সহ প্রতিটি জায়গায় রাজত্ব করেছে ধর্ষণ, লুন্ঠন বিভিন্ন অপরাধ ও বর্বরতা চালিয়েছে সেগুলো প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আবারও বিচারের দাবি ও করেছেন তিনি।

তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ছাত্রজনতার গণঅভ্যুত্থানে যে আত্মত্যাগের মাধ্যমে নতুন বংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে। সেই বাংলাদেশের চেতনা গভীরভাবে স্মরণ রাখবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

জুলাই আন্দোলনের প্রতিটি হত্যাকাণ্ডের আলাদা আলাদা তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, খুনি হাসিনার বিচার এবং তার দোসরদের দৃষ্টান্তমূলক বিচার করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এদেশের মানুষের পক্ষে এদেশের সাধারণ শিক্ষার্থীদের পাশে সব সময় থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :